//

ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করেছে ইরানে

7 মিনিট পড়ুন

 

  • আন্তর্জাতিক ডেস্ক
  •  ২১ জুন ২০২৫
facebook sharing button
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

ইরানে ফিরতে শুরু করেছে ইন্টারনেট সংযোগ

 

 

 

ইরানে ধীরে ধীরে ইন্টারনেট সংযোগ ফিরতে শুরু করেছে। এর ফলে দেশটির বহু মানুষ কয়েক দিনের মধ্যে প্রথমবারের মতো তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাচ্ছেন।

ইরানের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রীর বরাত দিয়ে তাসনিম নিউজ জানিয়েছে, রাত ৮টার মধ্যে সারাদেশে ‘আন্তর্জাতিক’ ইন্টারনেট সম্পূর্ণভাবে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।

ইতোমধ্যে ইন্টারনেট ফিরতে শুরু করায় দেশের বাইরে থাকা ইরানিরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানাচ্ছেন, তারা ফেসটাইম ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করছেন, যাদের নিয়ে তারা কয়েক দিন ধরে দুশ্চিন্তায় ছিলেন।

সপ্তাহের শুরুতে সরকার ৯ কোটিরও বেশি জনগণের ফোন ও অনলাইন সেবা বিচ্ছিন্ন করে দেয়।  তখন সরকার ইসরায়েল থেকে আসা সাইবার নিরাপত্তার হুমকির কথা উল্লেখ করে। ইন্টারনেট বন্ধ থাকায় সাধারণ মানুষ জানতে পারছিল না ইসরাইলের পরবর্তী হামলা কখন বা কোথায় হতে পারে।

মিসাইল হামলার সময় ইন্টারনেট সংযোগ না থাকায় অনেকে ঘণ্টার পর ঘণ্টা বা কখনো দিন পেরিয়ে যাওয়ার পরও জানতে পারছিলেন না, তাদের স্বজনরা আক্রান্তদের মধ্যে আছেন কি না।

দেশের নাগরিকরা যাতে পরিবার ও আত্মীয়দের খোঁজ নিতে পারেন-সেটি বিবেচনা করে আবারও ইন্টারনেট সংযোগ চালু করছে ইরান।

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.