//

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

4 মিনিট পড়ুন

 

  • নিজস্ব প্রতিবেদক
  • ২১ জুন ২০২৫

 

 

 

 

 

 

 

গাইবান্ধার পলাশবাড়ীতে বালতির পানিতে পড়ে সালমান ফারসি নামের দুই বছরের শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার দুপুরের মহদীপুর ইউনিয়নের গোয়াল পাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

শিশুটিকে হাসপাতালে নিয়ে আসালে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, শনিবার দুপুর ১২টার দিকে শিশুটির নানাবাড়ির উঠানে ধান বীজ ভিজিয়ে রাখতে বালতিতে পানি রাখে। এ সময় উঠানে খেলা করার সময় সালাম ফারসি পানিভর্তি বালতির মধ্যে পড়ে যায়।

পরে অচেতন অবস্থায় উদ্ধার করে তাকে পলাশবাড়ী হাসপাতালে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পলাশবাড়ী মহদীপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজাদুল ইসলাম বলেন, পানিতে পড়ে শিশু মৃত্যুর ঘটনা লোক মুখে শুনছি। এ বিষয়ে অভিভাবকদের সচেতন থাকা দরকার।

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.