//

ইরানে হামলার অনুমতি দেইনি, জার্নালের রিপোর্ট ভুয়া: ট্রাম্প

8 মিনিট পড়ুন
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ১৯ জুন ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

ইরানের বিরুদ্ধে হামলার পরিকল্পনা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘গোপন সম্মতি’ রয়েছে বলে ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে দাবি করা হলেও তা পুরোপুরি অস্বীকার করেছেন তিনি। এ খবর জানিয়েছে আল-জাজিরা।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে ট্রাম্প বলেন, ‘ওয়াল স্ট্রিট জার্নাল ইরান নিয়ে আমার ভাবনা সম্পর্কে কিছুই জানে না!’

তিনি বলেন, ব্যক্তিগতভাবে ইরানের ওপর হামলার পরিকল্পনা অনুমোদন করেছেন কিন্তু ইরান তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে এই আশায় চূড়ান্ত অনুমোদন বিলম্বিত করেছেন।

ওয়াল স্ট্রিটের প্রতিবেদনে বলা হয়েছিল, ‘ট্রাম্প প্রশাসন ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় হামলার পরিকল্পনায় নীতিগত সম্মতি দিয়েছে। তবে চূড়ান্ত অনুমোদন স্থগিত রেখেছে এ আশায় যে তেহরান হয়তো তার পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করবে।’

এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প বৃহস্পতিবার বলেন, ‘আমাকে সবাই এ বিষয়ে জিজ্ঞেস করছে। কিন্তু আমি এখনো কোনো সিদ্ধান্ত নিইনি। দেখা যাক কী হয়।

এদিকে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করে বলেছেন, ‘প্রায় প্রতিদিনই তার সঙ্গে ট্রাম্পের ফোনালাপ হয়। আমাদের মধ্যে সম্পর্ক “অত্যন্ত মধুর”।’

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরায়েলের অংশীদারত্বের প্রশংসা করেছেন নেতানিয়াহু। তিনি এটাকে ‘অবিশ্বাস্য’ বলেও অভিহিত করেছেন।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.