//

কুষ্টিয়া-১ আসনের সাবেক এমপি সারোয়ার জাহান বাদশা কারাগারে 

6 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১৮ জুন ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
আদালতে আ ক ম সরওয়ার জাহান বাদশা। ছবি : সংগৃহীত
আদালতে আ ক ম সরওয়ার জাহান বাদশা। ছবি : সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ইলেক্ট্রিশিয়ান মো. ইলিয়াস হোসেন হত্যা মামলায় কুষ্টিয়া-১ আসনের সাবেক সংসদ সদস্য আ ক ম সরওয়ার জাহান বাদশাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (১৮ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মিনহাজুর রহমানের আদালত এ আদেশ দেন। এর আগে তাকে আদালতে হাজির করে মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার উপপরিদর্শক মো. আক্কেল আলী কারাগারে রাখার আবেদন করেন।

আসামি পক্ষের আইনজীবী আব্দুল মতিন জামিন আবেদন করেন। মামলার মূল নথি না থাকায় এদিন জামিন শুনানি হয়নি। পরে বিচারক কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গতকাল ১৭ জুন রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।

মামলার সূত্রে জানা গেছে, জুলাই আন্দোলন চলাকালে গত ৪ আগস্ট আন্দোলনে অংশ নেন ইলেক্ট্রেশিয়ান মো. ইলিয়াস হোসেন। ওই দিন সন্ধ্যায় আল্লাহর করিম মসজিদের সামনে আসামিদের ছোড়া গুলিতে আহত হলে ভুক্তভোগীকে হাসপাতালে নেওয়া হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ৯ আগস্ট মারা যান। এ ঘটনায় নিহতের পিতা গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা মামলা করেন।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog