//

৫০টি যুদ্ধবিমান দিয়ে হামলা ইরানে 

8 মিনিট পড়ুন
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ১৫ জুন ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ইসরায়েলের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত
ইসরায়েলের যুদ্ধবিমান। ছবি : সংগৃহীত

তেহরানে ইরানের পারমাণবিক প্রকল্পের অবকাঠামো ও লক্ষ্যবস্তুতে বড় ধরনের বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। প্রায় ৫০টি যুদ্ধবিমান দিয়ে এই হামলা চালানো হয় বলে জানিয়েছে ইসরায়েলি বিমানবাহিনী। শুক্রবার রাতভর এই অভিযান চালানো হয়, যা পরিচালিত হয়েছে ইসরায়েলি গোয়েন্দা বিভাগের নির্দেশনা অনুযায়ী।

ইসরায়েলি বিমানবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করা এক বিবৃতিতে বলেছে, ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে পরিচালিত এই অভিযানে তারা এখন পর্যন্ত ১৭০টিরও বেশি লক্ষ্যবস্তু এবং ৭২০টিরও বেশি সামরিক অবকাঠামো ধ্বংস করেছে, যার বড় অংশ ছিল পারমাণবিক অস্ত্র উন্নয়নের সাথে সম্পৃক্ত।

বিবৃতিতে বলা হয়, শুধু তেহরানে চালানো বিমান হামলায় লক্ষ্য করা হয় ইরানি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সদর দপ্তর, পারমাণবিক প্রকল্প পরিচালনাকারী এসপিএনডি সদর দপ্তর এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থান যেখানে ইরান সরকার গোপনে পারমাণবিক নথিপত্র সংরক্ষণ করছিল।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে,” আমরা ইরানের পারমাণবিক হুমকির কেন্দ্রে আঘাত করছি, তাদের অস্ত্র উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপাদান ও সক্ষমতাগুলো ধ্বংস করছি।”

এদিকে ইরান বলেছে,” তারা ইসরায়েলের হামলার উপযুক্ত জবাব দিচ্ছে এবং তাদের প্রতিরক্ষা শক্তি সক্রিয় রয়েছে। দুদেশের এই পাল্টাপাল্টি হামলার মধ্যে আন্তর্জাতিক মহল অবিলম্বে শান্তিপূর্ণ সমাধান খোঁজার আহ্বান জানিয়েছে।”

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.