//

ইরানের হামলার পর ইসরায়েল পুতিনের দ্বারে

9 মিনিট পড়ুন
  • আন্তর্জাতিক ডেস্ক
  • ১৪ জুন ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
ভ্লাদিমির পুতিন ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত
ভ্লাদিমির পুতিন ও বেনিয়ামিন নেতানিয়াহু। ছবি : সংগৃহীত

ইরানের হামলার পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ডোনাল্ড ট্রাম্প ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে কথা বলেছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে এ তথ্য জানায়। খবর আলজাজিরা ও রয়টার্সের।

ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় বলছে, মার্কিন ও রুশ নেতৃত্ব ইরানের ধ্বংসাত্মক হুমকির বিরুদ্ধে আত্মরক্ষার ক্ষেত্রে ইসরায়েলের অধিকারকে স্বীকৃতি ও গুরুত্ব দিয়েছে।

এদিকে ইরানের শতাধিক ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিষয়টি ইসরায়েলি কর্তৃপক্ষ স্বীকার করে বলেছে, নতুন করেও ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া হচ্ছে। সেসব প্রতিহত এবং হতাহতদের উদ্ধারে তারা কাজ করছেন।

শুক্রবার (১৩ জুন) রাতে ইরান ইসরায়েলের দিকে বেশ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যারেজ নিক্ষেপ করে। যার ফলে ইসরায়েলের বিভিন্ন অঞ্চলের মানুষ আশ্রয়ের জন্য ছোটাছুটি করতে বাধ্য হয়।

এই হামলায় ৬০ জনের বেশি মানুষ আহত হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে একজন নারী গুরুতরভাবে আহত হয়ে পরে মারা যান।

দ্য টাইমস অব ইসরায়েলের তথ্য মতে, আরেকজন ব্যক্তি গুরুতরভাবে আহত এবং বেশ কয়েকজন মাঝারি মাত্রায় আহত হয়েছেন। বাকিরা হালকাভাবে আহত এবং তীব্র উদ্বেগে ভুগছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গণমাধ্যমের খবরে বলা হয়েছে, যারা গুরুতর আহত হয়েছেন তারা হামলার সময় আশ্রয়কেন্দ্রে ছিলেন না।

এদিকে ইরানি মিডিয়া দাবি করেছে, ইসরায়েলের দিকে শত শত ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। যদিও ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ) অনুমান করছে যে প্রকৃত সংখ্যা ১০০-র কম।

 

 

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.