//

আজ যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে 

15 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১৩ জুন ২০২৫
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে আজ
ছবি: সংগৃহীত

 

দেশজুড়ে বয়ে যাচ্ছে মৃদু তাপপ্রবাহ। তবে এরই মধ্যে আজ সন্ধ্যার মধ্যে দেশের বিভিন্ন বিভাগে আংশিক মেঘলা আকাশ এবং একাধিক স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (১৩ জুন) সকাল ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এমনটাই জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের সই করা আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ওই সব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের বিভিন্ন বিভাগে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। রাজশাহী বিভাগজুড়ে মৃদু তাপপ্রবাহ বইছে, যা অব্যাহত থাকতে পারে। বৃহস্পতিবার রাজশাহী শহরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। সেখানে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

রংপুর বিভাগেও মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বিভাগজুড়ে ১-২ স্থানে বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

ময়মনসিংহ বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এখানেও ১-২ স্থানে হালকা বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকার পাশাপাশি কিছু কিছু স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। এখানে মৃদু তাপপ্রবাহ অব্যাহত রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। বিভাগের কয়েকটি স্থানে ঝড়ো হাওয়াসহ বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

খুলনা বিভাগে যশোর, খুলনা ও চুয়াডাঙ্গা জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। খুলনা শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এখানেও ১-২ স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

বরিশাল বিভাগেও কয়েকটি স্থানে বজ্রবৃষ্টি হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, ঢাকা বিভাগের আকাশ থাকবে আংশিক মেঘলা। টাঙ্গাইল ও ফরিদপুর জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা অব্যাহত থাকতে পারে। রাজধানী ঢাকায় গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.