//

টিউলিপের চিঠি পেয়েছি : প্রেস সচিব

16 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১১ জুন ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ও টিউলিপ সিদ্দিক। ছবি : সংগৃহীত

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, শেখ হাসিনার ভাগ্নি ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতের জন্য একটি চিঠি পাঠিয়েছেন, সেটি আমরা হাতে পেয়েছি।

গতকাল মঙ্গলবার লন্ডনে বাংলাদেশ হাই কমিশনে প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম বলেন, চিঠির জবাব দেওয়া না দেওয়ার বিষয়টি ‘আইনিভাবে সমাধান’ করা হবে।

তিনি জানান, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় অল পার্টি পার্লামেন্টারি গ্রুপে টিউলিপ সিদ্দিক ছিলেন না।

এ সময় প্রেস সচিব বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বৈঠকটি আগামী ১৩ জুন সকালে অনুষ্ঠিত হবে। এই বৈঠকের কোনো ফরমেট নেই। যেহেতু তারেক রহমান বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক দল বিএনপির নেতা, তাই প্রধান উপদেষ্টার সঙ্গে মিটিংটি হবে।

শফিকুল আলম বলেন, দুজনের আলোচনায় বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের দিনক্ষণ, সংস্কার ও জুলাই চার্টারসহ যেকোনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এবং লন্ডন হাইকমিশনের প্রেস মিনিস্টার আকবর হোসেন।

টিউলিপ সিদ্দিকের চিঠি পাঠানোর খবরটি গত রোববার বাংলাদেশের বেশিরভাগ সংবাদমাধ্যমে প্রকাশিত হয়, যা প্রধান উপদেষ্টার সফরের ঠিক একদিন আগে। তবে ওই দিন প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, এখন পর্যন্ত তাদের হাতে টিউলিপের কোনো চিঠি পৌঁছায়নি।

গার্ডিয়ানের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের সময় বাংলাদেশে অতিরিক্ত সুবিধা গ্রহণের অভিযোগ তুলেছে দেশটির কর্তৃপক্ষ। গত বছরের আগস্টে গণআন্দোলনের মুখে শেখ হাসিনার সরকার পদত্যাগে বাধ্য হয় এবং তিনি দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। বর্তমানে বাংলাদেশের আদালতে শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের বিচারপ্রক্রিয়া চলছে।

গত বছর যুক্তরাজ্যের মন্ত্রী পর্যায়ের মানদণ্ডবিষয়ক উপদেষ্টা লরি ম্যাগনেস টিউলিপকে অভিযোগ থেকে অব্যাহতি দিলেও তিনি নিজে থেকেই পদত্যাগ করেন। তিনি বলেন, এই বিতর্ক লেবার পার্টি নেতা কিয়ার স্টারমারের সরকারের জন্য বিব্রতকর হয়ে উঠতে পারে।

গত মাসে যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি প্রায় ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের বিলাসবহুল সম্পত্তি জব্দ করে, যা টিউলিপ সিদ্দিকের খালা শেখ হাসিনার সঙ্গে সম্পৃক্ত দুজন ব্যক্তির নামে ছিল।

উল্লেখ্য, গত ৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় চার দিনের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন প্রধান উপদেষ্টা। পরদিন মঙ্গলবার বাংলাদেশ সময় দুপুর ১২টার দিকে তিনি লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog