//

সাবেক সংবাদ উপস্থাপক তরীর ‘রহস্যজনক’ মৃত্যু

5 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ৯ জুন ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
সাফিনা আহমেদ তরী। ছবি : সংগৃহীত
সাফিনা আহমেদ তরী। ছবি : সংগৃহীত

সাবেক সংবাদ উপস্থাপক ও ব্র্যাক ব্যাংকের কর্মকর্তা সাফিনা আহমেদ তরীর (৩২) ‘রহস্যজনক’ মৃত্যু হয়েছে।

রোববার রাজধানীর মুগদা হাসপাতাল থেকে সাফিনা আহমেদ তরীর মরদেহ উদ্ধার করে হাতিরঝিল থানা পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য তার লাশ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, সাফিনা আহমেদ চ্যানেল ২৪ ও আরটিভিতে সংবাদ উপস্থাপক হিসেবে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ব্র্যাক ব্যাংকে চাকরি করতেন। তিনি রাজধানীর ইস্কাটনে মা ও বোনের সঙ্গে বসবাস করতেন।

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু জানান, রোববার মুগদা হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতালের একটি লাশের বিষয়ে থানাকে অবহিত করে। পরে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.