//

৪৬ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু

7 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক
৩১ মে ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু। পুরোনো ছবি
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে লঞ্চ চলাচল শুরু।

 

 

প্রায় ৪৬ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বৈরী আবহাওয়ার উন্নতির ফলে পদ্মা নদী এখন লঞ্চ চলাচলের জন্য উপযোগী হওয়ায় কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে।

শনিবার (৩১ মে) সকাল পৌনে ৭টার দিকে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে পুনরায় লঞ্চ চলাচল শুরু হয়।

বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে পদ্মা নদী উত্তাল হয়ে ওঠে। রাজবাড়ীর বিভিন্ন অঞ্চলে শুরু হয় ঝোড়ো হাওয়া ও বৃষ্টি, যার প্রভাবে নৌদুর্ঘটনার আশঙ্কায় ওইদিন সকাল থেকে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। একইদিন বিকেল সাড়ে ৩টা থেকে ফেরি চলাচলও বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। এতে ঢাকাগামী যাত্রী ও যানবাহন দৌলতদিয়া প্রান্তে আটকে পড়ে এবং যাত্রীদের অনেকেই বিকল্প পথে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।

পরিস্থিতির কিছুটা উন্নতি হলে বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে ফেরি চলাচল শুরু হলেও লঞ্চ চলাচল স্থগিতই ছিল।

দৌলতদিয়া লঞ্চ ঘাটের ম্যানেজার নুরুল আনোয়ার মিলন জানান, শনিবার সকাল থেকে আবহাওয়া স্বাভাবিক থাকায় পুনরায় লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। এ রুটে নিয়মিত যাত্রী চলাচল স্বাভাবিক হওয়ায় স্বস্তি ফিরেছে যাত্রী ও স্থানীয় ব্যবসায়ীদের মাঝে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog