//

কারাগার থেকেই হুঙ্কার ইমরান খানের

11 মিনিট পড়ুন

 

  • আন্তর্জাতিক ডেস্ক
  • ২৭ মে ২০২৫
messenger sharing button

whatsapp sharing button

messenger sharing button
facebook sharing button
whatsapp sharing button
copy sharing button
sharethis sharing button

জেল থেকেই হুঙ্কার দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি জানিয়েছেন, সরকারের সঙ্গে কোনো প্রকার আপসে যাওয়ার ইচ্ছে বা পরিকল্পনা নেই। প্রয়োজনে সারা জীবন কারাগারে কাটাবেন, কিন্তু মাথা নত করবেন না।

মঙ্গলবার (২৭ মে) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, পিটিআইয়ের সর্বস্তরের নেতাকর্মীদের উদ্দেশে জরুরি বার্তা দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও কারাবন্দি নেতা ইমরান খান। নিজের রাজনৈতিক দল পাকিস্তান তেহরিক-ই ইনসাফের সর্বস্তরের নেতাকর্মীকে দেশজুড়ে বড় আন্দোলনের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি।

দলের যেসব নেতাকর্মী গোপনে সরকারের সঙ্গে লিয়াজোঁ রেখে তাদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, যারা উইকেটের দুই পাশেই খেলতে চায়, দলের মধ্যে তাদের জায়গা হবে না। ইমরান খানের মুখপাত্র হিসেবে এ তথ্য জানিয়েছেন তার বোন আলীমা খান।

সোমবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের আদিয়ালা কারাগারে ইমরান খানের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন আলীমা। সাক্ষাৎ শেষে কারাগারের ফটকের সামনে সাংবাদিকদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময়কালে তিনি অভিযোগ করেন, ইসলামাবাদে ক্ষমতাসীন বর্তমান সরকার ইমরান খানের সঙ্গে চরম নিপীড়নমূলক আচরণ করছে। কারাগারে একজন সাধারণ কয়েদিকে যেটুকু অধিকার দেওয়া হয়, ইমরানকে সেটুকুও দেওয়া হচ্ছে না। গত আট মাসে ইমরান খানকে মাত্র একবার তার সন্তানদের সঙ্গে টেলিফোনে কথা বলতে দেওয়া হয়েছে, এমনকি কারা কর্তৃপক্ষ নির্দেশ দিয়েছে যে, এখন থেকে, ইমরান খানের বোনরাও আর কারাগারে তার সঙ্গে দেখা করতে পারবেন না।

এদিকে দলীয় সূত্রে জানা গেছে, কারাগার থেকে ইমরান খান আন্দোলনের আহ্বান জানালেও তার দল পিটিআইয়ের হাইকমান্ড সরকারের সঙ্গে সংলাপের জন্য চেষ্টা করছে। এই সংলাপ বা সমঝোতার মূল উদ্দেশ্য ইমরান খানের কারামুক্তি।

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.