গণভবনে দেশের আট হাজার জনপ্রতিনিধিকে আমন্ত্রণ।

জনসচেতনতা তৈরি এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনগণের সম্পৃক্ততা বাড়াতে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।মন্ত্রণালয় সূত্র জানায়, গত ২৫ ফেব্রুয়ারি দিবসটি উদযাপনের কথা থাকলেও তা পিছিয়ে আগামী ১৪ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়।
দেশের সব সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলর, পৌরসভার মেয়র ও কাউন্সিলর, জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য, উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান এবং সাড়ে ৪ হাজারেরও বেশি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে এরই মধ্যে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে।
অনুষ্ঠান ঘিরে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে জন্য সতর্ক রয়েছে সরকারের গোয়েন্দা সংস্থা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সরকার বিভাগের যুগ্ম সচিব (ইউনিয়ন পরিষদ অধিশাখা) মোহাম্মদ ফজলে আজিম গণমাধ্যমকে জানিয়েছেন, দিবস উদযাপন সফল করতে আমরা ছুটির দিনও কাজ করছি। দিবসটির মাধ্যমে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর সঙ্গে জনসাধারণের সম্পৃক্ততা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দিবসটি উদযাপনের মাধ্যমে জনগণ স্থানীয় সরকার প্রতিষ্ঠানের দায়িত্ব ও কাজ সম্পর্কে জানতে পারবে। জনপ্রতিনিধিরাও তাদের দায়িত্বের বিষয়ে সচেতন হবে।
জানা গেছে, উপজেলা পর্যায়েও উদযাপন করা হবে স্থানীয় সরকার দিবস। আগামী ১৬, ১৭ ও ১৮ সেপ্টেম্বর তিন দিনব্যাপী ‘জাতীয় স্থানীয় সরকার দিবস উন্নয়ন মেলা’ আয়োজন করবে স্থানীয় প্রশাসন।
মেলায় প্রতিটি ইউনিয়ন পরিষদ, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব দপ্তর ও সংস্থা সরকারের বাস্তবায়িত উন্নয়ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরবে। মেলায় নিজ নিজ প্রতিষ্ঠান জনগণকে প্রদেয় সেবাগুলো তাৎক্ষণিকভাবে দেওয়ার ব্যবস্থা করবে।
ছবিঃ সংগৃহীত
স্টাফ রিপোর্টার
১১ সেপ্টেম্বর ২০২৩

সোশ্যাল মার্কেটিং কোম্পানি (এসএমসি) নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি রিসেপশনিস্ট কাম কাউন্সেলর পদে নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত বুধবার থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৫ জন সাবেক সেনাকর্মকর্তা বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক(গুলসশান) কার্যালয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগ দেন। লন্ডন থেকে কার্যত যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিতে যোগদানকারী কর্মকর্তাদের মধ্যে ১৯ সেনা ও দুই নৌবাহিনী এবং চারজন অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা রয়েছেন। তারা হলেন- সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো, কর্নেল
(অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল
(অবঃ) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট
কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট
কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অবঃ) কোরবান আলী, মেজর
(অবঃ) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির,
মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, কর্নেল
(অব.) গনিউল আজম, লে. (অব.) ইমরান, নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.)
মুস্তাফিজুর রহমান ও কমোডর (অবঃ) মোস্তফা সহিদ, বিমান বাহিনীর এয়ার কমোডর
(অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার
হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম।

এডিসি হারন অর রশিদ ছবিঃ সংগ্রিহিত এডিসি হারন অর রশিদ ছবিঃ সংগ্রিহিত