//

সেঞ্চুরি করতে আর দুটো মামলা বাকি: ফখরুল

6 মিনিট পড়ুন

ষ্টাফ রিপোর্টার

১৪ সেপ্টেম্বর ২০২৩

 

 রাজধানীর লেক শোর হোটেলে বৃহস্পতিবার এক সেমিনারে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ছবি: সংগৃহীত

‘আমার বিরুদ্ধে ৯৮টা মামলা আছে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন।  দুটো মামলা বাকি আছে সেঞ্চুরি করতে।’

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) রাজধানীর লেক শোর হোটেলে ‘কারেন্ট স্টেট অব জুডিশিয়ারি: এ টুল টু অপরেস অপজিশন ইন বাংলাদেশ’ শীর্ষক এক সেমিনারে এ কথা বলেন তিনি। সেমিনারটি আয়োজন করে ইউনাইটেড লইয়ার্স ফ্রন্ট।

‘আমরা প্রতিদিন প্রায় সবাই মামলার হাজিরা দিতে নিম্ন আদালতে যাই’ বলেও সরকারের বিরুদ্ধে অভিযোগ করেন মির্জা ফখরুল।

ক্ষমতা টিকিয়ে রাখতে সরকার আদালতকে প্রধান হাতিয়ার হিসেবে ব্যবহার করছে- এমন অভিযোগ এনে তিনি বলেন, ‘আপনি যদি ঢাকা লোয়ার কোর্টে (নিম্ন আদালত) যান, দেখবেন গিজগিজ করছে মানুষ, সব মানুষ বিএনপির। আমাদের রাজনৈতিক কর্মী, একজনও বাদ নেই। সকালে তারা মামলার হাজিরার কারণে রাজনৈতিক কর্মসূচিতে আসতে পারেন না। বাংলাদেশে এখন গণতন্ত্র নেই। বিচারব্যবস্থা যেটা আছে, সেটা এখন পুরোপুরি তাদের (সরকার) হাতে।’

মতামত দিন

Your email address will not be published.