কালিয়াকৈরের মানুষের কল্যাণে নির্মিত হলো কালিয়াকৈর অনলাইন সেবা নামে অ্যাপ।
- কালিয়াকৈর গাজিপুর প্রতিনিধি,
- ১৫ অক্টোবর, ২০২৩





রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বলেছেন, বাংলাদেশ স্যানিটেশনে ‘সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা’ অর্জনে উল্লেখযোগ্য সাফল্য লাভ করেছে, যা আন্তর্জাতিক পরিমণ্ডলে ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।
তিনি বলেন, সবার জন্য স্বাস্থ্যসম্মত স্যানিটেশন নিশ্চিত করতে উন্নত স্যানিটারি ল্যাট্রিন নির্মাণ, সব শ্রেণির মানুষের ব্যবহার উপযোগী পাবলিক ও কমিউনিটি টয়লেট স্থাপনসহ কিশোর-কিশোরীদের মধ্যে পরিচ্ছন্নতা ও স্বাস্থ্য সুরক্ষার অভ্যাস গড়ে তোলার লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়গুলোতে ওয়াশব্লক, পানির উৎস ও হাত ধোয়ার বেসিন নির্মাণ করা হচ্ছে। বিগত ১৪ বছরে স্যানিটেশনের জাতীয় কভারেজ ৯৯ শতাংশে উন্নীত করা সম্ভব হয়েছে।রাষ্ট্রপতি বলেন, স্যানিটেশন একটি চলমান প্রক্রিয়া যা মানুষের অভ্যাস ও আচরণ পরিবর্তনের মাধ্যমে অর্জন ও বজায় রাখা সম্ভব। স্যানিটেশন ও হাত ধোয়া কর্মসূচির সফল বাস্তবায়নে স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
স্যানিটেশন লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের সমন্বিত প্রয়াস অব্যাহত রাখার আহ্বান জানান তিনি।রাষ্ট্রপতি বলেন, আগামী ২০৩০ সালের মধ্যে ‘টেকসই উন্নয়ন অভীষ্ট’ অর্জনে দেশব্যাপী সুষ্ঠু স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা স্বাস্থ্যবিধি সম্পর্কে জনসচেতনতা সৃষ্টিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগী সংস্থাসহ সংশ্লিষ্ট সবাইকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে।
আগামী দিনে টেকসই স্যানিটেশন, বর্জ্য ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও সঠিক স্বাস্থ্যবিধি অনুশীলনে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রপতি।

রোববার (১৫ অক্টোবর) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স এবং সংবাদমাধ্যম বিবিসি ও আল জাজিরা।
এসময় লন্ডনে এক হাজারেরও বেশি পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়। পুলিশ জানিয়েছে, বিক্ষোভ থেকে সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজনকে ফৌজদারি অপরাধের জন্য এবং দুজনকে জনশৃঙ্খলা সম্পর্কিত অপরাধের জন্য গ্রেপ্তার করা হয়।

এদিন বিক্ষোভকারীদের অনেকেই ফিলিস্তিনি পতাকা ও ‘ফ্রি প্যালেস্টাইন’ লেখা প্ল্যাকার্ড নিয়ে অক্সফোর্ড সার্কাসের কাছে জড়ো হন এবং পরে সেখান থেকে মিছিল করে তারা ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সরকারি বাসভবন ও অফিস ডাউনিং স্ট্রিটের দিকে যান।
এসময় ইসরায়েলকে সমর্থন করার জন্য ব্রিটেন এবং যুক্তরাষ্ট্রের সরকারকে লক্ষ্য করে বিক্ষোভকারীরা স্লোগান দেন।
রয়টার্স বলছে, বেলাল স্টিতান নামে ২২ বছর বয়সী এক শিক্ষার্থী শনিবার লন্ডনে ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভে অংশ নেন। এসময় তিনি গাজায় তার আত্মীয়দের জন্য ভীত বলেও জানান। তিনি বলেন, ‘গাজায় কেউই ঠিক নেই। আমার পরিবার সবাই গাজায় আছে এবং তাদের কেউই ঠিক নেই।’

তিনি বলেন, ‘এই পরিস্থিতি মানবতার জন্য অনেক বড় সমস্যা এবং আমি বিশ্বকে বলব, মনে রাখবেন যে আমরা মানুষ. আমি বিশ্বাস করতে পারছি না যে, আমরা এখানে (গাজায়) আছি।’
২৯ বছর বয়সী ফার্মাসিস্ট আসমত মালিক বলেন, কয়েক দশক ধরে ফিলিস্তিনিদের ওপর যে নিপীড়ন চলছে তা দেখে মানুষ ক্ষুব্ধ।
অবশ্য ‘ফিলিস্তিনের পক্ষে বিক্ষোভের’ আগে পুলিশ সতর্কতা জারি করে জানায়, হামাস বা ব্রিটেন কর্তৃক সন্ত্রাসী হিসাবে নিষিদ্ধ অন্যান্য গোষ্ঠীর প্রতি সমর্থন প্রকাশে কেউ পতাকা সাথে রাখলে তাকে গ্রেপ্তার করা হবে।

বিক্ষোভ শেষ হওয়ার সাথে সাথে পুলিশ জানায়, সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশ্য তাদের মধ্যে চারজনের গ্রেপ্তারের কারণ প্রকাশ করা হয়নি। এছাড়া শনিবার ব্রিটেনের অন্যান্য শহরে এবং সারা বিশ্বের বহু শহরে ফিলিস্তিনপন্থি বিক্ষোভ হয়েছে।
আল জাজিরা বলছে, শনিবার আয়ারল্যান্ড ও কানাডার জনগণ ফিলিস্তিনের পক্ষে সমাবেশ করেছে। ফিলিস্তিনিদের সমর্থনে বিশ্বজুড়ে বিক্ষোভকারীরা তাদের শহরের রাস্তায় নেমে আসছে বলেও জানিয়েছে সংবাদমাধ্যমটি।

এছাড়া আইরিশ রাজধানী ডাবলিন এবং কানাডার মিসিসাগা শহরে ফিলিস্তিনিপন্থি বিক্ষোভের কিছু ছবিও প্রকাশ করেছে আল জাজিরা।
উল্লেখ্য, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতিস্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত সপ্তাহে ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামের একটি অভিযান শুরু করে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস। হামাসের এই অভিযানে কার্যত হতবাক হয়ে পড়ে ইসরায়েল।

হামাসের এই হামলায় নিহত ইসরায়েলিদের সংখ্যা ১৩০০ ছাড়িয়েছে আগেই। নিহতদের মধ্যে বহু সেনাসদস্যও রয়েছে। এছাড়া হামাসের হামলায় আহত হয়েছেন আরও হাজার হাজার ইসরায়েলি।
ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের এক সপ্তাহ পার হয়েছে। এতে এখন পর্যন্ত ১৩০০ ইসরায়েলি ও ২ হাজার ২১৫ ফিলিস্তিনি নিহতের খবর পাওয়া গেছে। এই সংঘাতের সর্বশেষ উল্লেখযোগ্য ঘটনাগুলো তুলে ধরা হল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডন। শনিবার এই দুই নেতাকে ফোন করেন বাইডেন। এ সময় চলমান সংকট নিয়ে কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
হামাসের হামলার যুক্তরাষ্ট্রের ২৯ নাগরিক নিহত হয়েছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য নিশ্চিত করেছে। এখনো ১৬ মার্কিন নাগরিক নিখোঁজ বলে জানিয়েছে তারা
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজার কাছে একটি সেনাচৌকি পরিদর্শন করেছেন। এ সময় তিনি ইসরায়েলি সেনাদের কাছে জানতে চেয়েছেন যে, ‘পরবর্তী আক্রমণের জন্য (গাজায়) তারা প্রস্তুত কি না।’
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তারা গাজায় স্থল, নৌ ও আকাশ পথে অভিযান চালানোর জন্য প্রস্তুত।
গাজায় কখন অভিযান চালানো হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময় জানায় নি ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়। তবে তারা ইঙ্গিত দিয়েছে যে, সেনাবাহিনীর অগ্রসর হওয়ার প্রক্রিয়া অব্যাহত থাকবে।
এর আগে গাজার উত্তরাঞ্চল খালি করতে স্থানীয়দের সময়সীমা বেঁধে দিয়েছিল ইসরায়েলি বাহিনী। ইতিমধ্যে সেই সময় শেষ হয়েছে। তবে এখনো শত শত মানুষ বাড়ি ছেড়ে গাজার দক্ষিণাঞ্চলে ছুটছেন। তারা এখনো রাস্তায় রয়েছে।
গাজা ছাড়ার সময় ইসরায়েলি বাহিনীর হামলায় নারী ও শিশু নিহতের বিষয় নিশ্চিত করেছে বিবিসি।
নগর প্রতিনিধি
১৪ অক্টোবর, ২০২৩

ঢাকাঃ প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, অনশনের নামে নাটক করছে বিএনপি। খালেদা জিয়ার ভাই-বোনেরা গণভবনে এসে আমার কাছে কান্নাকাটি করে। আর বিএনপি অনশন করে। সে (খালেদা জিয়া) অসুস্থ, ছেলে (তারেক রহমান) কেন মাকে দেখতে আসে না?
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন উপলক্ষে শনিবার রাজধানীর কাওলায় আওয়ামী লীগ আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন।
বিএনপি নেতাদের কাছে প্রশ্ন রেখে প্রধানমন্ত্রী বলেন, তার (তারেক রহমান) মা-তো অসুস্থ। আপনারা অনশন করেন। ছেলে কেন মাকে দেখতে আসে না। এটা কেমন ছেলে, সেটা আমার প্রশ্ন। মা-তো অসুস্থ মরে মরে। সে নাকি যখন তখন মরে যাবে…। হ্যাঁ, বয়সও হয়েছে, অসুস্থতো বটে। মাকে দেখতে আসে না কেন? আমিতো বলব, মাকে দেখতে আসুক।
তিনি বলেন, খালেদা জিয়ার আরেক ছেলে (আরাফাত রহমান কোকো) মারা গেল। তার বিরুদ্ধেও মানি লন্ডারিংয়ের মামলা ছিল। সে মালয়েশিয়া মারা যায়। তার লাশ আসে। আমি একজন মা। আমারও সন্তান আছে। আমি খালেদা জিয়াকে সহানুভূতি দেখাতে গিয়েছিলাম। আমার মিলিটারি সেক্রেটারি তাদের সঙ্গে যোগাযোগ করে, সময় ঠিক করে। কিন্তু আমি যখন সেই বাসার সামনে যাই, বাসার গেট তালা দিয়ে বন্ধ করে দেয়। ভেতরে বিএনপি নেতারা ঘুরে বেড়াচ্ছে, ওদিকে তালা দেওয়া আমাকে ঢুকতে দেবে না। কত বড় অপমান আপনারা একবার চিন্তা করে দেখেন। যে আমি গেছি সহানুভূতি দেখাতে, আর সেখানে আমাকে সে (খালেদা জিয়া) ঢুকতে দেয় না।
বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বলেন, খালেদা জিয়া ভুলে গেছে সেই একাত্তরের পর কতবার ওই ৩২ নাম্বারে গেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব না থাকলে আর আমার মা সহযোগিতা না করলে ওই বেগম জিয়া হিসেবে নিজের নাম-পরিচয় দিতে পারত না। এটা হলো বাস্তব কথা। তখন কোথায় থাকত? আর সে কিনা- আমাকে ঢুকতে দেয়নি। তারপরেও আমি তাকে সাজাপ্রাপ্ত আসামি, তাকে বাড়িতে থাকতে দিয়েছি। এখন তারা (বিএনপি) অনশন করে খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে চায়। নেবেটা কে? যে ছেলে মাকে দেখতে আসে না। সে নেবে? সে আশা দুরাশা।

ঢাকাঃ দেবী দুর্গার আগমন উপলক্ষে আজ শনিবার বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা উদযাপন করছে মহালয়া। এবার ঘোড়ায় চেপে ধরাধামে আসছেন দেবী দুর্গা।আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে দুর্গাপূজা শুরু হবে।
দেবী দুর্গার আনুষ্ঠানিক আমন্ত্রণ হিসেবে বিবেচিত মহালয়া হিন্দু সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব দুর্গা পূজার এক সপ্তাহ আগে পালিত হয়। আগামী ২০ অক্টোবর মহাষষ্ঠীর দিন থেকে দুর্গাপূজা শুরু হবে।
পুরাণমতে, এ দিন মা দুর্গা কৈলাসের শ্বশুরালয় থেকে পিতৃগৃহ মর্ত্যে আগমন করবেন। পঞ্জিকামতে, এবার ঘোড়ায় চেপে ধরাধামে আসছেন দেবী দুর্গা।
মহালয়া উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি সকাল ৬টা থেকে ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে।
এই দিনে, হিন্দুরা তাদের মৃত পূর্বপুরুষদের স্মরণ করে এবং শ্রদ্ধা নিবেদন করে একটি পূজা করে এবং ব্রাহ্মণদের তাদের নামে জামাকাপড়, খাবার এবং মিষ্টি প্রদান করে।
বৃহস্পতিবার স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, এ বছর সারাদেশে ৩২ হাজার ৪০৭টি পূজা মন্ডপ থাকবে। নিরাপত্তার কথা বিবেচনা করে হিন্দু সম্প্রদায়কে পূজামন্ডপের সংখ্যা সীমিত রাখার অনুরোধ জানিয়েছেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পূজা মন্ডপে ২ লাখ আনসার সদস্য নিয়োজিত থাকবেন এবং জাতীয় জরুরি হটলাইন সেবা ৯৯৯ -এ কল এলে তাৎক্ষণিকভাবে বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়েছে।
পূজা কমিটিগুলোকে মন্ডপে সিসিটিভি ক্যামেরার পাশাপাশি আইপি ক্যামেরা স্থাপন করতে বলা হয়েছে জানিয়ে তিনি বলেন, উৎসব চলাকালীন ফেসবুক এবং ইউটিউব থেকে যাতে গুজব ছড়াতে না পারে সেজন্য বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অপ্রত্যাশিত ঘটনা এড়াতে পুলিশ হেডকোয়ার্টার্সসহ সব জেলায় কন্ট্রোল রুম থাকবে।



বক্তব্য দিচ্ছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ স ম ফিরোজ চিত্রঃ সংগৃহীত
পটুয়াখালীঃ টান টান উত্তেজনা বিরাজ করছে পটুয়াখালীর বাউফলে। এখানে আওয়ামী লীগের ৩ গ্রুপের পৃথক পৃথক শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে বাউফল উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় এমপি আ স ম ফিরোজের সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয় (জনতা ভবন) চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর হোসেন। সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিপি আব্দুল মান্নান, উপজেলা যুবলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য শাহজাহান সিরাজ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. হারুন আর রশিদ খানসহ আরও অনেকে।
অন্যদিকে সকাল সাড়ে ১০টায় জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি (একাংশ) মো. জসীম উদ্দিন ফরাজির সভাপতিত্বে বাউফল প্রেসক্লাব রোডস্থ আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অপর একটি শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সমাবেশে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কৃষকলীগ নেতা এস এম ইউসুফ, পৌর আওয়ামী লীগের সভাপতি ও প্যানেল মেয়র আব্দুল লতিফ খান বাবুল, মদনপুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গোলাম মস্তফা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক (একাংশ) ও ইউপি চেয়ারম্যান এ এন এম জাহাঙ্গীর হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিপন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক উত্তম গাঙ্গুলিসহ আরও অনেকে।
নিজস্ব প্রতিনিধি
১৪ অক্টোবর,২০২৩

চিত্রঃ সংগৃহীত
ঢাকাঃ “তলে তলে” আসলে কিছুই হয়নি মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের ‘তলে তলে’ বোঝাপড়া হয়ে যাওয়ার যে ইঙ্গিত ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সম্প্রতি দিয়েছেন তা সঠিক নয় বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, তলে তলে আসলে কিছুই হয়নি বলেই আওয়ামী লীগ বারবার এই কথাটা বলে বেড়ায়।
শনিবার (১৪ অক্টোবর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে প্রতীকী গণঅনশন কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবিতে এই কর্মসূচি পালন করে বিএনপি।
সরকারের সমালোচনা করে ফখরুল বলেন, ‘বলতে তারা খুব আনন্দ পায়। সেটাকে আবার পরে বলে রাজনৈতিক রসবোধ! তলে তলে নাকি সব আবার হয়ে গেছে। বারবার এ কথাটা কেন বলে? এজন্যই বলে, আসলে কিছুই হয়নি। গোটা বিশ্বের গণতান্ত্রিক বিশ্ব আজকে তাদের ক্ষমতা থেকে সরে যাওয়ার জন্য পরিষ্কার করে বলছে এবং একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন করতে বলছে।’
এই সরকার জনগণের নির্বাচিত সরকার নয় দাবি করে ফখরুল বলেন, ‘এদেরকে সরকার বলা যায় না, এরা শাসক। তার প্রমাণ এদের কথার মধ্যে দেখবেন; বিএনপি একটি দল, যে দলটি সবচেয়ে বড় রাজনৈতিক দল। তিন বার ক্ষমতায় ছিল—তারা ঘোষণা দেয়, বিএনপি আমাদের শত্রু। অর্থাৎ তারা গণতন্ত্রেই বিশ্বাস করে না। গণতন্ত্রে বিশ্বাস করলে কোনো রাজনৈতিক দলকে তারা শত্রু বলতে পারে না।’
বিএনপি মহাসচিব বলেন, ‘তারা যে গণতন্ত্রে বিশ্বাস করে না এ কথা বারবার প্রমাণিত হয়েছে। আইনের শাসনেও বিশ্বাস করে না তারা। গতকাল নরসিংদীর দুই ছাত্রনেতাকে কমান্ডো কায়দায়, সম্পূর্ণ আইন-কানুনকে না মেনে—ভঙ্গ করে তারা গ্রেফতার করেছে।’
হিন্দু সম্প্রদায়ের পূজার সময় নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে ফখরুল বলেন, ‘আমরা সব সময় বলেছি, আমরা সম্পূর্ণভাবে শান্তিপূর্ণ অসাম্প্রায়িদক ব্যবস্থায় বিশ্বাস করি। আমরা চাই না, ওই আন্দোলনের সুযোগ নিয়ে তারা আবার সেই সমস্যার তৈরি করবে। ইতোমধ্যে করেছে দেখেছেন। গতকাল কুমিল্লাতে তারা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের শান্তিপূর্ণ প্রতিবাদ মিছিলে পুলিশ বাধা দিয়েছে, তারপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা বাধা দিয়ে তাদের আহত করেছে।’
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শনিবার বেলা ১১টা ৫ মিনিটে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই অনশন শুরু হয়। শেষ হয় দুপুর ২টায়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সভাপতি অলি আহমদ জুস পান করিয়ে অনশন ভাঙান।