//

রাজারহাটে সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের রেল যোগাযোগ বন্ধ ।

10 মিনিট পড়ুন
  • উপজেলা প্রতিনিধি,রাজারহাট ও জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
  • ১৪ অক্টোবর, ২০২৩
দেবে যাওয়া সেতুর মেরামত কাজ করতেছে শ্রমিকেরা।চিত্রঃ দৈনিক বাংলা এক্সপ্রেস
কুড়িগ্রামঃ কুড়িগ্রামে রাজারহাটের সিঙ্গেরডাবরি এলাকায় ফোর জে রেল সেতু দেবে যাওয়ায় কুড়িগ্রামের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সামসুযোহা।
 জানা গেছে, ঘন বৃষ্টিপাতের ফলে সেতুটি ক্ষতিগ্রস্ত হওয়ায় শুক্রবার (১৩ অক্টোবর) রাত থেকে এই রুটে ট্রেন চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সেতুটি মেরামত না হওয়া পর্যন্ত কুড়িগ্রাম থেকে ঢাকাগামী কুড়িগ্রাম এক্সপ্রেস এবং রংপুর এক্সপ্রেসের শাটল ট্রেনসহ চিলমারী রমনা রেলস্টেশন থেকে পার্বতীপুর লোকাল ট্রেনটির চলাচল বন্ধ করে দেয় রেল কৃর্তপক্ষ। কুড়িগ্রাম থেকে সারাদেশে ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যাওয়ায় কুড়িগ্রামের যাত্রীরা পড়েছে দুশ্চিতায়।
রাজারহাট উপজেলার বাসরা এলাকার মোঃ রাসেল আহমেদ বলেন আমি ঢাকা যাওয়ার জন্য টিকিট করছি পরে জানতে পারলাম ট্রেন চলাচল বন্ধ,       এখন লালমনিরহাট অথবা কাউনিয়া থেকে উঠতে হবে, কষ্ট হলেও এখন যেতে হবে ।
কুড়িগ্রাম রেল স্টেশনের স্টেশন মাস্টার মোঃ সামসুযোহা জানান, বিকেলে তিস্তা –কুড়িগ্ৰাম সেকশনে 4/J ব্রীজটি ওয়াশ আউট হয়। বর্তমানে উক্ত ব্রীজটি ট্রেন চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। এ জন্য 97/98 ( কুড়িগ্রাম শাটল), চিলমারী কমিউটার &  লালমনি কমিউটার বাতিল করা হয়েছে।  তাছাড়া 798/797 কুড়িগ্রাম এক্সপ্রেস কুড়িগ্রাম রেল স্টেশনের পরিবর্তে লালমনিহাট স্টেশন হতে যাতায়াত করবে , এক্ষেত্রে তিস্তা স্টেশনে আপ/ডাউনে  ট্রেনটি 2 মিনিট করে থামবে। সেতুটি দ্রুত মেরামতের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

1 Comment

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog