- রফিকুল ইসলাম রফিক জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
- ১৪ অক্টোবর, ২০২৩

কুড়িগ্রামঃ কুড়িগ্রাম জেলা সভাপতি মোঃ তাসভীরুল ইসলামের সভাপতিত্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়া সু চিকিৎসা ও মুক্তির দাবিতে অনশন কর্মসূচি পালিত।
আজ শনিবার সকাল ১১টায় কুড়িগ্রামে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচি শুরু হয়।
দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে কুড়িগ্রাম জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বক্তব্য দেন দলের জেলা সভাপতি মোঃ তাজবীরুল ইসলাম সহ সিনিয়র নেতারা।
বিএনপি চেয়ারপারসনের স্থায়ী মুক্তির দাবিতে ব্যানার, ফেস্টুন ও প্ল্যাকার্ড নিয়ে বিএনপি নেতাকর্মীরা এ কর্মসূচিতে যোগ দিয়েছেন।
কুড়িগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক, মোঃ সোহেল হোসেন কায়কোবাদ,ছাএদল সভাপতি, মোঃ এহসানুল হক, সাধারণ সম্পাদক মোঃ জোবায়ের হিমেল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব। আবদুল্লাহ আল আরমান, কর্মসূচিতে যোগ দিয়েছেন।
জেলা সভাপতি মোঃ তাজবীরুল ইসলাম বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার লিভার সিরোসিস, আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, হার্ট, চোখের সমস্যাসহ বিভিন্ন রোগে ভুগছেন খালেদা জিয়া। তিনি বলেন বেগম খালেদা জিয়ার অন্যায় বন্দিত্ব থেকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা প্রাপ্তির ন্যায্য অধিকার নিশ্চিতের দাবিতে কুড়িগ্রামে জেলা বিএনপি’র গণঅনশন ।
