- কালিয়াকৈর গাজিপুর প্রতিনিধি,
- ১৫ অক্টোবর, ২০২৩

সাঈম সারোয়ার।চিত্রঃ দৈনিক বাংলা এক্সপ্রেস
গাজিপুরঃ কালিয়াকৈরের মানুষের কল্যাণে নির্মিত হলো কালিয়াকৈর অনলাইন সেবা নামে অ্যাপ। অ্যাপটি নির্মাণ করেছে গাজিপুর জেলার কালিয়াকৈর উপজেলার বলিয়াদি গ্রামের কৃতি সন্তান আক্তার হোসেনের ছেলে সাঈম সারোয়ার।
এ বিষয়ে সাঈম সারোয়ারের সাথে কথা বলে জানা যায় তিনি তার বাবার ইচ্ছা পূরণ করতে কৃষি ডিপ্লোমা করলেও তার আগ্রহ ছিল সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর প্রতি,তবু বাবার সপ্ন পূরণের সাথে নিজের সপ্ন বাস্তবায়ন করার লক্ষ নিয়ে সফটওয়্যার বিষয়ে কোর্স করে গবেষণা করে অ্যাপ নির্মাণের দক্ষতা রপ্ত করে।প্রথমেই তিনি কালিয়াকৈরের মানুষের কল্যাণে কালিয়াকৈর অনলাইন সেবা অ্যাপ নির্মাণ করেন,তিনি দৈনিক বাংলা এক্সপ্রেস কে জানান এই অ্যাপ থেকে মানুষের ভোগান্তি অনেকটা লাঘব হবে,অতি অল্প সময়ের মধ্যই ফায়ার সার্ভিস,ডাক্তার,পুলিশ, অ্যাম্বোলেন্স, হাসপাতাল, সাংবাদিক, শিক্ষা প্রতিষ্ঠান আরো অনেক জায়গায় যোগাযোগ করতে পারবে, অ্যাপটি এখন প্লে স্টোরে পাওয়া যাচ্ছে, সারোয়ারের বাবার সাথে কথা বলে জানা যায় তিনি সন্তানের এমন কাজে গর্বিত বোধ করছেন, অ্যাপের কারণে মানুষের অনেক ভালবাসা পেয়ে তিনি আনন্দিত।

আরো পড়ুনঃ
সেচ্ছাসেবী সংগঠন কালিয়াকৈর গ্রপের এডমিন জুয়েল পালোয়ান ও কাজিউল ইসলাম রানার সাথে কথা বলে জানা যায় অনেকেই রোগীর জীবন বাচাতে রক্তের প্রয়োজনে তাদের খোঁজে অনেক সময় আামাদের ফোন নাম্বার পেতে বা যোগাযোগ করতে সমস্যা হয় এখন এই অ্যাপের মাধ্যমে আামাদের সাথে ও সরাসরি যারা নিয়মিত ডোনার তাদের সাথে অতি অল্প সময়ে যোগাযোগ করতে পারবে,আমরাও মানুষের কল্যাণে আরো বেশী অবদান রাখতে পারবো বলে আশা করছি।
