//

বিকেলে এলপি গ্যাসের নতুন দাম নির্ধারণ

9 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ৪ মে ২০২৫
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম মে মাসে বাড়বে নাকি কমবে, সেটি জানা যাবে আজ। রোববার (০৪ মে) বিকেলে এক মাসের জন্য এলপিজির নতুন দাম ঘোষণা করা হবে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরামকো ঘোষিত ২০২৫ সালের মে মাসের কন্ট্রাক্ট প্রাইস (CP) অনুযায়ী, চলতি মাসের জন্য ভোক্তা পর্যায়ে বেসরকারি খাতে এলপিজির মূল্য সমন্বয় করবে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন। এ সংক্রান্ত নির্দেশনা রোববার বিকেল ৪টায় প্রকাশ করা হবে।

এর আগে, গত ৬ এপ্রিল বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রেখে মূল্য নির্দেশনা জারি করে। তারও আগে, ৩ মার্চ ১২ কেজি সিলিন্ডারের দাম ২৮ টাকা কমিয়ে ১ হাজার ৪৫০ টাকা নির্ধারণ করা হয়। ফেব্রুয়ারি মাসে এই সিলিন্ডারের দাম ১৯ টাকা বাড়িয়ে করা হয়েছিল ১ হাজার ৪৭৮ টাকা।

২০২৫ সালের জানুয়ারির শুরুতে এলপিজির দাম অপরিবর্তিত রাখা হলেও, ১৪ জানুয়ারি তা ৪ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৯ টাকা পুনঃনির্ধারণ করা হয়। ওই দিন এলপিজির পাশাপাশি অটোগ্যাসের দামও ঘোষণা করা হয়েছিল।

২০২৪ সালে এলপিজির মোট ১১ দফা দামে পরিবর্তন এসেছে। এর মধ্যে ৪ দফায় এলপিজি ও অটোগ্যাসের দাম কমানো হয়, আর ৭ দফায় বাড়ানো হয়। মূল্য বৃদ্ধি দেখা গেছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে। অন্যদিকে দাম কমেছে এপ্রিল, মে, জুন ও নভেম্বর মাসে। ডিসেম্বরে দাম অপরিবর্তিত ছিল।

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.