//

আজ ঢাকার আবহাওয়া কেমন থাকবে

6 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২ মে ২০২৫
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button
linkedin sharing button
copy sharing button
print sharing button
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

 

 

আজ ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সে সঙ্গে দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (০২ মে) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার জন্য দেওয়া ৬ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়, ঢাকার আকাশ সাময়িকভাবে আংশিক মেঘলা থাকতে পারে। এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

এ অবস্থায় পাশাপাশি দক্ষিণ/দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৮৭ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিন সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে- চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থায় সারা দেশে দিন এবং রাতের তাপামাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

 

 

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog