//

ভয়াবহ আগুন আমিন বাজার পাওয়ার গ্রিডে

4 মিনিট পড়ুন

 

  • নিজস্ব প্রতিবেদক
  • ১১ মার্চ ২০২৫
আমিন বাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড। ছবি : সংগৃহীত
আমিন বাজার পাওয়ার গ্রিডে অগ্নিকাণ্ড।

ঢাকার সাভারের আমিন বাজার পাওয়ার গ্রিডে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট।

মঙ্গলবার (১১ মার্চ) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ফায়ার সার্ভিস।

এতে বলা হয়, ঢাকার সাভারে আমিন বাজার পাওয়ার গ্রিডে সকাল ৭টা ১৫ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। খবর পেয়ে প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় সকাল ৭টা ২০ মিনিটে। প্রথমে ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করলেও সকাল ৮টা ৩৯ মিনিটে যুক্ত হয় ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট। বর্তমানে ফায়ার সার্ভিসের মোট ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলেও জানানো হয়েছে।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.