//

মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় পুলিশের তল্লাশ

6 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২৭ জুলাই ২০২৪

 

 

 

 

 

 

 

বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু
বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুফাইল ছবি

 

বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টুর বাসায় দ্বিতীয় দফায় তল্লাশি চালিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বৃহস্পতিবার দুপুরের দিকে সাদাপোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তাঁর গুলশানের বাসায় যায়। তাঁরা বাসার বিভিন্ন কক্ষে তল্লাশি করে। এ সময় মিন্টুসহ পরিবারের সদস্যরা বাসায় ছিলেন না।

এর আগে গত শনিবার (২০ জুলাই) রাত ১২টার দিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আবদুল আউয়াল মিন্টুর খোঁজে গুলশানে তাঁর বাসায় অভিযান চালান। সেদিনও তিনি বাসায় ছিলেন না। মিন্টুকে না পেয়ে বাসার কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে জানা গেছে।

 

আবদুল আউয়াল মিন্টুর বাসায় অভিযানের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) জনসংযোগ বিভাগের সঙ্গে শুক্রবার রাতে যোগাযোগের চেষ্টা করে প্রথম আলো; কিন্তু দায়িত্বশীল কোনো কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

মতামত দিন

Your email address will not be published.