//

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঈদুল আজহার শুভেচ্ছা মোদির

6 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ১৬ জুন ২০২৪

 

 

 

 

 

 

 

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ছবি: ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজ থেকে নেওয়া

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

চিঠি পাঠিয়ে এই শুভেচ্ছা জানান মোদি। আজ রোববার ঢাকায় ভারতীয় হাইকমিশনের ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

চিঠিতে ভারতের প্রধানমন্ত্রী মোদি জোর দিয়ে উল্লেখ করেছেন, উৎসবটি (ঈদুল আজহা) ত্যাগ, সহানুভূতি ও ভ্রাতৃত্বের মূল্যবোধের কথা স্মরণ করিয়ে দেয়, যা একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক বিশ্ব গড়তে অপরিহার্য।

ঈদুল আজহাকে বহু সাংস্কৃতিক ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ হিসেবে বর্ণনা করেছেন মোদি।

শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী।

পরম করুণাময় মহান আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য তাঁর উদ্দেশ্যে পশু কোরবানির মধ্য দিয়ে আগামীকাল সোমবার ঈদুল আজহা উদ্‌যাপন করবেন দেশের ধর্মপ্রাণ মুসলমানেরা।

 

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog