//

ষড়যন্ত্র করছে সরকার, দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর: রিজভী

9 মিনিট পড়ুন
  • অনলাইন ডেস্ক
  • ০৬ জানুয়ারি ২০২৪

 

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণতন্ত্রের জন্য বিএনপিসহ বিরোধী দলগুলোর আন্দোলনে জনগণ যখন ব্যাপক সাড়া দিয়েছে, তখন আবারও ক্ষমতাসীন মহল সন্ত্রাসের ওপর নির্ভর করে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। কর্তৃত্ববাদী দেশের মতো নির্বাচন আয়োজন করতে সরকার একের পর এক ষড়যন্ত্র করছে, আর দায় চাপাচ্ছে বিরোধী দলের ওপর। তাদের লক্ষ্যই হচ্ছে বিরোধী দলকে নিধন করে ক্ষমতায় টিকে থাকা।

বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার হরতালের সমর্থনে শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীতে বিক্ষোভ মিছিল ও পিকেটিং শেষে তিনি এ কথা বলেন। দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে সকাল ছয়টা থেকে দেশব্যাপী হরতাল শুরু হয়েছে।

সংক্ষিপ্ত বক্তব্যে রিজভী আরও বলেন, সরকার আবারও আগুন নিয়ে খেলা শুরু করেছে। একতরফা নির্বাচন আয়োজন করতে সেই পুরানো খেলায় মেতে উঠেছে। আগেও অগ্নিসন্ত্রাসের নারকীয় তাণ্ডব চালিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী রাজনৈতিক ফায়দা লুটার চেষ্টা করেছিল। গতকাল বেনাপোল এক্সপ্রেস ট্রেনে অগ্নিকাণ্ড এবং হতাহতের ঘটনা সরকারি সে পুরানো খেলারই অংশ বলে জনগণ বিশ্বাস করে। ‘বেনাপোল এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনার আন্তর্জাতিক তদন্তও দাবি জানান রিজভী।

এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো. রফিকূল ইসলাম, নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান মিন্টু, খান রবিউল ইসলাম রবি, তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম আজাদ, মৎস্যজীবী দলের সদস্য সচিব আব্দুর রহিম, ড্যাব নেতা ডা. শরিফুল ইসলাম, ডা. সালাউদ্দিন মোল্লা, ছাত্রদলের সাবেক সহ সভাপতি তারিক উজ জামান প্রমুখ উপস্থিত ছলেন।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog