সিলেট নগরের আলিয়া মাদ্রাসা মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ উপলক্ষে নগরের জিন্দাবাজার-চৌহাট্টা সড়কটি সাজানো হয়েছে। আজ মঙ্গলবার সকালেছবি
সিলেটে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভা ঘিরে ব্যস্ত সময় পার করছেন আওয়ামী লীগের নেতা-কর্মীরা। হজরত শাহজালাল ও হজরত শাহ পরানের মাজার জিয়ারত শেষে আগামীকাল বুধবার এ জনসভার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণা শুরু হচ্ছে। সেখানে কয়েক লাখ মানুষের জমায়েতের লক্ষ্য নিয়ে প্রচার-প্রচারণা চালাচ্ছেন দলের নেতা-কর্মীরা।
আওয়ামী লীগের নেতারা বলছেন, শেখ হাসিনা প্রতি সংসদ নির্বাচনের সময় সিলেটে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরান (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচার শুরু করেন। এবারও তাই করছেন। এ ছাড়া প্রতিবারের ধারাবাহিকতায় এবারও জনসভা অনুষ্ঠিত হবে। এবারের সভার আয়োজন করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।
