- জ্যেষ্ঠ প্রতিবেদক
- ১৩ নভেম্বর ২০২৩

মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করছেন পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু। ছবি : ভিডিও
মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাসের সঙ্গে বৈঠক নিয়ে জাতীয় পার্টির মহাসচিব মো. মুজিবুল হক চুন্নু বিস্তারিত জানিয়েছেন। তিনি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু’র একটি চিঠি হস্তান্তর করার জন্যে পিটার ডি হাস আমাদের কার্যালয়ে এসেছিলেন। চিঠিটা আমাদের চেয়ারম্যানের কাছে হস্তান্তর করেছেন। এই চিঠি শুধু আমাদের না, সেইম চিঠি আরও তিনটি দলকে দেওয়া হয়েছে।
তিনি বলেন, চিঠিটা খুবই সংক্ষিপ্ত, এতে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচনের কথা উল্লেখ করা হয়েছে।
এর আগে আজ সোমবার (১৩ নভেম্বর) বিকেল ৩টার দিকে পিটার হাস জাতীয়র পার্টির বনানীর কার্যালয়ে যান। সেখানে জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।
