//

বৈষম্য নিরসনের দাবীতে জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষকদের কর্মবিরতি।

9 মিনিট পড়ুন
উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)
১১ অক্টোবর, ২০২৩
গাজীপুরঃ ক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে তিন দিনের সর্বাত্মক কর্মবিরতি পালন করছে গাজীপুরের জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের শিক্ষকরা।
 আজ সকালে (১১ অক্টোবর) কালিয়াকৈরে অবস্থিত কলেজ ক্যাম্পাসে সমিতির কলেজ ইউনিটের সভাপতি অধ্যক্ষ প্রফেসর ড. সুফিয়া বেগমের নেতৃত্বে শিক্ষক পরিষদের সম্পাদক ও ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষক আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক মেহেরুন্নেছা মিনু, সকল বিভাগীয় প্রধানগণসহ কলেজের সকল শিক্ষক উক্ত কর্মসূচিতে অংশ নেন।
প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক ‘ক্যাডার বৈষম্য নিরসন চাই’ এই স্লোগানকে সামনে রেখে ক্যাডার কম্পোজিশনের সুরক্ষা, সুপার নিউমারারি পদে পদোন্নতি, অধ্যাপক পদ তৃতীয় গ্রেডে উন্নীতকরণ, অর্জিত ছুটি প্রদান, প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের নিয়োগবিধি বাতিল, শিক্ষা ক্যাডার তফসিলভুক্ত পদ থেকে শিক্ষা ক্যাডার বহির্ভূতদের প্রত্যাহার ও জেলা উপজেলায় শিক্ষা ক্যাডার নিয়ন্ত্রিত শিক্ষা প্রশাসন দপ্তর সৃষ্টি, প্রয়োজনীয় পদসৃজন, চাকরির ৫ বছর পূর্তিতে ষষ্ঠ গ্রেড প্রদানসহ বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের ন্যায্য দাবিতে বিসিএস সাধারণ শিক্ষা সমিতি ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে।
গত ১০ অক্টোবর থেকে চলমান সর্বাত্মক এ কর্মবিরতি চলবে ১২ অক্টোবর পর্যন্ত। এর আগে একই দাবিতে গেল ২ অক্টোবর ২০২৩ ও উপরোক্ত দাবিতে সর্বাত্মক কর্মবিরতি পালন করে ছিল বিসিএস সাধারণ শিক্ষক সমিতি।
জু/রা

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog