//

হেলাল খানের নেতৃত্বে অনাস্থা, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর

12 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক

 

 

 

জয় চৌধুরী ও হেলাল খান। ছবি: সংগৃহীত
জয় চৌধুরী ও হেলাল খান। ছবি: সংগৃহীত

চলচ্চিত্রের ১৯টি সংগঠনের সমন্বয়ে গঠিত আহ্বায়ক কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন অভিনেতা জয় চৌধুরী। কমিটির সভাপতি হেলাল খানের নেতৃত্বের প্রতি অনাস্থা জানিয়ে সোমবার রাতে (১৬ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানান তিনি। তার অভিযোগ, হেলাল খান নিজেই শিল্পীদের গালিগালাজ করেছেন। পাশাপাশি তার সহযোগী হিসেবে পরিচিত কয়েকজন বহিরাগত ব্যক্তিও শিল্পীদের মারধরের হুমকি দিয়েছেন।

জয় চৌধুরীর দাবি, হেলাল খানের সামনে তার সহযোগীরা শিল্পীদের উদ্দেশে অশালীন ভাষায় কথা বলেছেন। এমনকি চলচ্চিত্র শিল্পী সমিতি ভেঙে দেওয়া এবং সমিতির সদস্যদের এফডিসি থেকে বের করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে।

এ পরিস্থিতিতে হেলাল খানের নেতৃত্বে কাজ করতে চান না বলে জানিয়েছেন জয় চৌধুরী। তিনি বলেন, ‘যে নেতার কাছে আমরা শিল্পীরা নিরাপদ নই, সেক্ষেত্রে আমি চলচ্চিত্রের ১৯টি সংগঠন থেকে পদত্যাগ করব। এমন নেতার নেতৃত্বে আমি থাকতে চাই না, যিনি নিজেই শিল্পীদের গালিগালাজ করেন।’

হেলাল খানের নেতৃত্বে অনাস্থা, পদত্যাগের সিদ্ধান্ত জয় চৌধুরীর

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসিতে জয় চৌধুরীকে ‘ফ্যাসিস্ট’ বলে ধমক দেওয়ার ঘটনাকে কেন্দ্র করেই মূলত এই বিরোধের শুরু। ওই দিনের একটি ভিডিওতে হেলাল খানকে জয় চৌধুরীর উদ্দেশে ‘তুই ফ্যাসিস্ট’ বলতে শোনা যায়।

জানা গেছে, পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে রবিবার বিকালে এফডিসির প্রধান ফটকে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়। এতে অংশ নেন হেলাল খান, সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিঠি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্রসংশ্লিষ্ট ব্যক্তিরা।

তবে এফডিসিতে উপস্থিত থাকলেও ওই কর্মসূচিতে যোগ দেননি জয় চৌধুরী ও শিল্পী সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষ হওয়ার পর শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয় চৌধুরীর সঙ্গে কথা বলেন হেলাল খান। একপর্যায়ে দুজনের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় হয়। ওই ঘটনার পরই হেলাল খানের নেতৃত্ব নিয়ে নিজের আপত্তির কথা প্রকাশ করেন জয় চৌধুরী।

 

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog