//

পররাষ্ট্র মন্ত্রীর দুঃখ প্রকাশ।

8 মিনিট পড়ুন

ষ্টাফ রিপোর্টার

১২ সেপ্টেম্বর ২০২৩

পররাষ্ট্রমন্ত্রী এ কে মোমেন ছবি : পুরানো ছবি।

টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞের কথা স্মৃতিচারণ করে দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিবৃতিতে এ দুঃখ প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমি দুঃখের সঙ্গে স্মরণ করছি নাইন ইলেভেনে টুইন টাওয়ার ধ্বংসযজ্ঞে ২ হাজার ৯৮৮ জন নিরীহ মানুষ প্রাণ হারিয়েছিল, যার মধ্যে ছয়জন বাংলাদেশের এবং তিনজন আমার নিজের জেলা সিলেটের লোক ছিল। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি এবং আশা করি এমন ঘটনার আর কখনো পুনরাবৃত্তি হবে না। সাম্প্রতিক সময়ে মার্কিন নেতৃত্বের সঙ্গে আমাদের আলোচনা খুবই উৎসাহজনক, আর এ নিয়ে আমরা সন্তুষ্ট। এই বিষয়টির ফলে সন্ত্রাস নির্মূলে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে।তিনি বলেন, বর্তমানে সন্ত্রাসী হামলার কারণে বাংলাদেশে বোমা বিস্ফোরণ, গ্রেনেড হামলা এবং মৃত্যুর ভয়ের কোনো ঘটনা ঘটেনি। এটি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসবাদের প্রতি জিরো টলারেন্স নীতিরই ফলাফল। এ ধারা অব্যাহত রাখতে সকলকেই আন্তরিকভাবে একসাথে কাজ করতে হবে বলে তিনি আশা ব্যক্ত করেন। যাতে আর কোনো অজুহাতে সন্ত্রাসবাদী ও মৌলবাদীদের বীভৎস কুৎসিত চেহারাটি ফেরত না আসে, যেমনটি এসেছিল ২০০১ থেকে ২০০৬ সালের মধ্যে।

মতামত দিন

Your email address will not be published.