/

সামরিক বাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা বিএনপিতে যোগদান

8 মিনিট পড়ুন
🚹 স্টাফ রিপোর্টার
🗓️ ১০ সেপ্টেম্বর ২০২৩



সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৫ জন সাবেক সেনাকর্মকর্তা বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক(গুলসশান) কার্যালয়ে সেনা, নৌ ও বিমান বাহিনীর ২৫ জন সাবেক কর্মকর্তা বিএনপিতে যোগ দিয়েছেন। রোববার বিকেলে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুলের তোড়া দিয়ে তারা যোগ দেন। লন্ডন থেকে কার্যত যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপিতে যোগদানকারী কর্মকর্তাদের মধ্যে ১৯ সেনা ও দুই নৌবাহিনী এবং চারজন অবসরপ্রাপ্ত বিমানবাহিনীর কর্মকর্তা রয়েছেন। তারা হলেন-  সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জহুর কমান্ডো, কর্নেল 
(অব.) আব্দুল হক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) আইয়ুব, লেফটেন্যান্ট কর্নেল 
 (অবঃ) হাসিনুর রহমান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) নওয়াজ, লেফটেন্যান্ট 
কর্নেল (অব.) মুস্তাফিজ, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাঈদ আলম, লেফটেন্যান্ট
 কর্নেল (অব.) রাশেদ, মেজর (অব.) আজিজ রানা, মেজর (অবঃ) কোরবান আলী, মেজর 
(অবঃ) জাকিউল, মেজর (অব.) আফাজ, মেজর (অব.) মোরতাজা, মেজর (অব.) ছাব্বির, 
মেজর (অব.) তানভীর, মেজর (অব.) আল আমিন, মেজর (অব.) মনিরুজ্জামান, কর্নেল 
(অব.) গনিউল আজম, লে. (অব.) ইমরান,  নৌবাহিনীর রিয়ার এডমিরাল (অব.) 
মুস্তাফিজুর রহমান ও  কমোডর (অবঃ) মোস্তফা সহিদ, বিমান বাহিনীর এয়ার কমোডর 
(অব.) শফিক, এয়ার কমোডর (অব.) শাহ শাহে আলম, স্কোয়াড্রন লিডার (অব.) আকতার 
হাফিজ খান, স্কোয়াড্রন লিডার (অব.) শফিকুল ইসলাম। 

মতামত দিন

Your email address will not be published.