🚹দৈনিক বাংলা এক্সপ্রেস ডেস্ক
🗓️০৭ সেপ্টেম্বর ২০২৩,

বাংলাদেশ বিষয়ে যুক্তরাষ্ট্রের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা পরিষদের কৌশলগত যোগাযোগবিষয়ক সমন্বয়কারী জন কিরবি।
বুধবার (৬ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে নিয়মিত ব্রিফিংকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
জন কিরবি বলেন, আমরা বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে সমর্থন করি। আমরা বাংলাদেশি জনগণকে সমর্থন করি। আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে সমর্থন করি। আমাদের এ অবস্থানের কোনো পরিবর্তন হয়নি।
একই সঙ্গে বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে যুক্তরাষ্ট্র অব্যাহতভাবে কাজ করে যাবে বলেও তিনি জানান।
এবার যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টে বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গ
এ সময় বাংলাদেশে ‘বিরোধী দলের ওপর হামলা-মামলা এবং খালেদা জিয়া ও ড. ইউনূসকে আইনি হয়রানির বিষয়ে’ নিউইয়র্ক টাইমসে প্রকাশিত প্রতিবেদন নিয়ে প্রশ্ন করা হলে জন কিরবি বিষয়গুলো এড়িয়ে যান।
আসিয়ান সম্মেলনে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের যোগদান এবং আসন্ন জি-টুয়েন্টি সম্মেলনে প্রেসিডেন্ট জো বাইডেনের অংশগ্রহণ উপলক্ষে ফরেন প্রেস সেন্টারে এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।
