/

বিএনপি নেতা সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই

5 মিনিট পড়ুন

🚹নিজস্বপ্রতিবেদক
🗓️০৬ সেপ্টেম্বর

ছবিঃ সংগৃহিত

সাবেক প্রতিমন্ত্রী ও মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট এবাদুর রহমান আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার (৬ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় ঢাকার ইবনেসিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। তার বয়স হয়েছিল ৮৫ বছর।
এবাদুর রহমানের বড় মেয়ের জামাতা মৌলভীবাজার জেলা পরিষদ সদস্য হাসান আহমেদ জাবেদ মৃত্যুর বিষয়টি সংবাদ মাধ্যমকে জানায়।

সাবেক প্রতিমন্ত্রী এবাদুর রহমান আর নেই
সাবেক এই ত্রাণ প্রতিমন্ত্রী মৌলভীবাজার-২ বড়লেখা ও জুড়ী থেকে নির্বাচিত সাবেক এমপি। তিনি ৪ মেয়ে, নাতি-নাতনি, আত্মীয়স্বজনসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ১ম জানাজা আজ বাদ মাগরিব ঢাকার লালমাটিয়াস্থ মরহুমের নিজ বাসা এলাকায় অনুষ্ঠিত হবে। এরপর মরদেহ তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের বড়লেখায় নেওয়া হবে। সেখানে তার দ্বিতীয় ও তৃতীয় জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে

মতামত দিন

Your email address will not be published.