/

পরিবেশমন্ত্রী,মোঃ শাহাবুদ্দিন ডেঙ্গু আক্রান্ত

4 মিনিট পড়ুন

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২৩,

ছবিঃ সংগৃহিত

ডেঙ্গু আক্রান্ত হয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন। বর্তমানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ইন্টারনাল মেডিসিন বিভাগে চিকিৎসাধীন আছেন।

বুধবার (৬ সেপ্টেম্বর) মন্ত্রীর ব্যক্তিগত কর্মী রাজীব দেব নাথ সংবাদমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ২২ আগস্ট তার ডেঙ্গু শনাক্ত হয়।

পরিবেশমন্ত্রী বিএসএমএমইউয়ের ইন্টারনাল মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের তত্ত্বাবধানে রয়েছেন।
অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ সংবাদমাধ্যমকে বলেন, কয়েকদিন আগে তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন। তার শরীরে সোডিয়ামের পরিমাণ কম পাওয়া গেছে। তবে বর্তমানে তিনি ভালো আছেন।

মতামত দিন

Your email address will not be published.