//

প্রধান উপদেষ্টা সাত দলের সঙ্গে বৈঠক করবেন আজ

8 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২ সেপ্টেম্বর ২০২৫

 

 

 

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ  ইউনূস
অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসফাইল ছবি: বাসস

 

 

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ মঙ্গলবার সাতটি রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করবেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিকেল পাঁচটায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।

গতকাল সোমবার প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে। বৈঠকে আগামী জাতীয় সংসদ নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে।

এর আগে প্রধান উপদেষ্টা গত রোববার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক হলেও সংস্কার ও জাতীয় নির্বাচন প্রশ্নে দলগুলোর মতভিন্নতা কাটেনি। এসব নিয়ে বৈঠকে নিজেদের আগের অবস্থানই তুলে ধরেছে বিএনপি, জামায়াতে ইসলামী ও এনসিপি। তবে প্রধান উপদেষ্টা স্পষ্ট করে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ছাড়া কোনো বিকল্প নেই। কেউ যদি নির্বাচন ছাড়া অন্য কোনো বিকল্প নিয়ে ভাবে, সেটা হবে জাতির জন্য গভীর বিপজ্জনক।

শুক্রবার রাতে জাতীয় পার্টি (জাপা) ও গণ অধিকার পরিষদের কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় নুরুল হকের আহত হওয়ার ঘটনায় রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্তর্বর্তী সরকারসহ দেশের প্রায় সব দল এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog