//

শহিদ হাসানকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

8 মিনিট পড়ুন

 

  • নিজস্ব প্রতিবেদক
  • ২৩ মে ২০২৫
messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button

জুলাই বিপ্লবের শহিদ হাসানকে দেখতে হাসপাতালে ধর্ম উপদেষ্টা

ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন শুক্রবার থাইল্যান্ডের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে জুলাই বিপ্লবী হাসানের মৃত্যুতে তার মা ও বোনকে সান্ত্বনা দেন।

 

 

জুলাই বিপ্লবের শহিদ হাসানকে দেখতে হাসপাতালে গেলেন ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। শুক্রবার সকালে হাসান নিহত হওয়ার খবর পাওয়ার পর তিনি থাইল্যান্ডের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে ছুটে যান। এ সময় থাইল্যান্ডে বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুরশিদ কাজি ও শ্রম কাউন্সিলর ফাহাদ পারভেজ বসুনিয়া উপস্থিত ছিলেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

হাসানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান ধর্ম উপদেষ্টা। তিনি হাসপাতালে উপস্থিত হাসানের মা ও বোনকে সান্ত্বনা দেন। পরে উপদেষ্টা হাসানের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহত হাসানকে প্রথমে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে ঢাকার সিএমএইচে নিয়ে যাওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে থাইল্যান্ডের ব্যাংককে বামরুনগ্রাদ হাসপাতাল নিয়ে পাঠানো হয়। শেষে তাকে সেদেশের পায়াথাই পাহোলিওথিন হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এ হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত ১১ টার দিকে হাসানের মৃত্যু হয়।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog