//

কয়েকটি অঞ্চলে ঝড়ের পূর্বাভাস

4 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ঝড়ের সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর

    দেশের কয়েকটি অঞ্চলের ওপর দিয়ে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    বাতাসের গতিবেগ হতে পারে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার। সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

    আজ মঙ্গলবার ভোর ৫টা থেকে বেলা ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ কথা বলেছে আবহাওয়া অধিদপ্তর।

    আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়, রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

    এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

     

 

 

 

মতামত দিন

Your email address will not be published.