কুড়িগ্রাম পুলিশ লাইন্সে নর্থ লাইন এসোসিয়েট লিমিটেড কর্তৃক বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থ ও সনদ প্রদান ।




বিশেষ প্রতিনিধি।
৩০ সেপ্টেম্বর ২০২৩

ছবিঃ ফাইল ফটো
বাংলা সিনেমার চর্চিত জুটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। সিনেমায় দুজনের রসায়নের পাশাপাশি ব্যক্তিগত সম্পর্ক নিয়েও এক সময় ইন্ডাস্ট্রির অন্দরে তুমুল আলোচনা হয়েছে।
পুরোনো একটি ছবি শেয়ার করে ঋতুপর্ণা সেনগুপ্ত লিখেছেন, ‘সবচেয়ে সুন্দর মানুষটাকে জানাই জন্মদিনের অনেক-অনেক শুভেচ্ছা। তোমার সঙ্গে কাজ মানেই যেন খোলা হাওয়ার অনুভূতি। তোমার সঙ্গ পাওয়াটা হল জীবনের সম্পদ। চলো আবার আমরা একসঙ্গে ভাগ করে নিই সাফল্য। তৈরি করি অনেক মধুর স্মৃতি। শুভ জন্মদিন! আজকের দিনটা তোমার কাটুক হাসি আর ভালোবাসায়।’
একসঙ্গে ৪৯টি সিনেমাতে অভিনয় করেছেন প্রসেনজিৎ ও ঋতুপর্ণা। যার মধ্যে ৪৭টি মুক্তি পেয়েছে ২০০০ সালের মধ্যে। প্রসেনজিৎ-ঋতুপর্ণার প্রেম ছিল, এমন অভিযোগ প্রকাশ্যে এনেছিলেন শ্রীলেখা মিত্র।
এ বিষয়ে ঋতুপর্ণা একবার জানিয়েছিলেন, ‘২৪ ঘণ্টা একটা মানুষের সঙ্গে থাকলে, কাজ করলে, একটা ভালোবাসা, নির্ভরতা তো তৈরি হয়। তবে কি এই ভালোবাসা প্রেম নয়? এই উত্তর আমি দেব না, এই প্রশ্নের উত্তর রহস্যই থাক।’
তাদের মধ্যে মনোমালিন্যও হয়েছিল। যে কারণে দুজনের সম্পর্কে দূরত্বও বেড়েছিল। দীর্ঘদিন একসঙ্গে কাজ করেননি প্রসেনজিৎ-ঋতুপর্ণা। ১৫ বছর পর শিবপ্রসাদ মুখোপাধ্যায় ও নন্দিতা রায় পরিচালিত ছবি ‘প্রাক্তন’-এ কামব্যাক করে এই সুপারহিট জুটি। সেই সিনেমাও ব্লকবাস্টার। পরবর্তীতে কৌশিক গঙ্গোপাধ্যায়ের ‘দৃষ্টিকোণ’ ছবিতেও দেখা গেছে এ জুটিকে।
এই মুহূর্তে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ব্যস্ত নিজের পুজো রিলিজ ‘দশম অবতার’-এর প্রচারে। এই ছবিতে আবারও একবার সৃজিতের সঙ্গে জুটি বেঁধেছেন প্রসেনজিৎ। এতে অভিনয় করেছেন–জয়া আহসান, যিশু সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য। অন্যদিকে সদ্য মুক্তি পেয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর ‘এ বিউটিফুল লাইফ’।
স্টাফ রিপোর্টার
৩০ সেপ্টেম্বর ২০২৩
সাপ্তাহের ব্যবধানে আবারও কমলো সোনার দাম। সব থেকে ভালো মানের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম এক হাজার ২৮৪ টাকা কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের এক ভরি সোনার দাম হয়েছে ৯৮ হাজার ৯৬০ টাকা।

বিশেষ প্রতিনিধি।
৩০ সেপ্টেম্বর ২০২৩

ছবিঃ ফাইল ফটো
কয়েক বছর ধরেই দেশের রাজনীতিতে আধিপত্য বিস্তার করছে ‘খেলা হবে’ স্লোগানটি। প্রভাবশালী এক রাজনৈতিক নেতার সৃষ্ট এ স্লোগান পরে দেশের বিভিন্ন নেতাদের কণ্ঠ শোনা গেছে। সমাদর পেয়েছে ওপার বাংলায়ও।মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়সহ পশ্চিমবঙ্গের বাঘা বাঘা নেতৃবৃন্দ এখনও রাজনীতির মাঠ কাঁপাচ্ছেন এই স্লোগান দিয়ে। রাজনীতির ময়দান থেকে স্লোগানটি সোজা উড়াল দিয়েছিল বলিউডে। বি-টাউনের তারকা আলিয়া ভাটের কণ্ঠে শোনা গিয়েছিল, ‘খেলা হবে’।
এবার ‘খেলা হবে’ নামে হচ্ছে চলচ্চিত্র। এতে একসঙ্গে অভিনয় করবেন পরীমণি ও শবনম বুবলী।ছবিটি নির্মাণ করবেন তানিম রহমান। প্রযোজনা করছে টিএম ফিল্মস। গত ২ আগস্ট প্রযোজনা প্রতিষ্ঠানটির পেজে জানানো হয়, তানিম রহমান একটি ছবি বানাবেন। তবে সে সময় সিনেমার নাম কিংবা কলাকুশলী সম্পর্কে কিছুই প্রকাশ করা হয়নি।
জানা গেছে, আগামী অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে। তিন সপ্তাহ শুটিং হবে ভারতে। এরইমধ্যে শিল্পী ও কলাকুশলীদের নিয়ে দেশটিতে যেতে আবেদন করেছেন টিএম ফিল্মসের ফারজানা মুন্নী। পেয়েছেন অনুমতিও। অনুমতি প্রাপ্ত শিল্পীদের তালিকায় পরীমণি, বুবলী ছাড়াও রয়েছেন শহীদুল আলম সাচ্চু, আবুল কালাম আজাদ, মিশা সওদাগর, মুশফিকুর রহমান, সাইফুল ইসলাম মজুমদারসহ ১২ জন।
বিশেষ প্রতিনিধি।
৩০ সেপ্টেম্বর ২০২৩

ছবিঃ সংগৃহীত
কয়েকদিন পরেই শুরু হচ্ছে ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। তাই জাতীয় দলকে উৎসাহ দিতে বিনোদন অঙ্গনের তারকাদের নিয়ে শুরু হয়েছিল সেলিব্রেটি ক্রিকেট লীগ। কিন্তু তিনদিনের এই টুর্ণামেন্টের দ্বিতীয় দিনেই বাধলো বিপত্তি। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মারামারিতে জড়িয়ে পরেছে দুই দল। এতে আহত হয়েছে ৬ জন। এখন শঙ্কায় পরে গেল আজকের শেষ দিনের খেলা।
ঘটনা শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাতের। মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে খেলা চলছিল নির্মাতা মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিমের। খেলা চলাকালীন সময়ে হঠাৎ মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। যা হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে আবারও খেলা শুরু হয়। তবে ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। এতে আহত হয়েছেন দীপঙ্কর দীপনের টিমের বেশ কয়েকজন খেলোয়ার। এদের মধ্যে রয়েছেন অভিনেত্রী রাজ রিপা, চিত্রনায়ক জয় চৌধুরী, শিশির শিকদার, আতিকুর রহমান, শেখ শুভ ও শেখ জাহিদ প্রমুখ। তাৎক্ষনিক হাসপাতালে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তারা।
হাসপাতাল থেকে নায়িকা রাজ রিপার অভিযোগ তোলেন দুই রাজের বিরুদ্ধে। তার অভিযোগ গায়ে হাত তুলেছে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও শরিফুল রাজ। কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান এই নায়িকা। এছাড়া নায়ক জয় চৌধুরী জানান, নির্মাতা রাজ অভিনেতা মনোজ প্রামাণিককে মেরে ফেলার হুমকিও দেন। নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা মনির খান শিমুল খেলছেন দীপঙ্কর দীপনের দলে। এই অভিনেতা ম্যাচ পাতানোর অভিযোগে তোলেন আয়োজকদের বিরুদ্ধে। একইসঙ্গে তিনি আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।
তবে নির্মাতা দীপঙ্কর দীপন ও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয় এ বিষয়ে অফিশিয়াল বক্তব্য ও ব্যখ্যা দেবেন তারা। অন্যদিকে, নির্মাতা মোস্তফা কামাল রাজ ও তার দলের সদস্যরা মারামারিতে জড়ানোর পরেই মাঠ ছাড়েন৷ উক্ত অভিযোগের বিষয়ে তাদের কারও কোনও মন্তব্য পাওয়া যায়নি
ক্রীড়া ডেস্ক
৩০ সেপ্টেম্বর ২০২৩

ছবিঃ সংগৃহীত
বিশ্বকাপের ১৩তম আসর শুরুর আগে প্রতিটি দলের জন্য দুটি করে প্রস্তুতি ম্যাচের সুযোগ রেখেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। কিন্তু বৃষ্টির কারণে সেই সুযোগ নষ্ট হওয়ার উপক্রম। ইতোমধ্যে দুইটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। আরও একটি ম্যাচ বৃষ্টির কারণে ভেসে যাওয়ার পথে।
গতকাল শুক্রবার ভারতের গুয়াহাটিতে শ্রীলংকার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ২৬৪ রানের টার্গেট তাড়ায় ৪৮ বল হাতে রেখেই ৭ উইকেটের দাপুটে জয়ে প্রস্তুতি জোরদার করে টাইগাররা।
এদিন বাংলাদেশের মতো ভালো প্রস্তুতি হয়েছে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচে। হায়দরাবাদে অনুষ্ঠিত এই ম্যাচে রানের বন্যা বয়ে যায়। দুই দল মিলে করেছে ৬৯১ রান। পাকিস্তান প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ৩৪৫ রান করে। টার্গেট তাড়ায় ৩৮ বল হাতে রেখেই ৫ উইকেটের দাপুটে জয় পায় নিউজিল্যান্ড।
তবে শুক্রবার তিরুবন্তপুরমে প্রস্তুতি ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকা- আফগানিস্তান ক্রিকেট দলের। কিন্তু বৃষ্টির কারণে সেই ম্যাচটি পরিত্যক্ত হয়।
দক্ষিণ আফ্রিকা- আফগানিস্তান ম্যাচের মতো বৃষ্টিতে ভেসে গেছে ভারত-ইংল্যান্ড ম্যাচ। আজ শনিবার গুয়াহাটিতে বিশ্বকাপের বর্তমান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার কথা ছিল এবারের আসরের স্বাগতিক দল ভারতের। কিন্তু বৃষ্টির কারণে টস করাও সম্ভব হয়নি।
শনিবার তিরুবন্তপুরমে প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হওয়ার কথা ছিল বাছাই পর্বে যোগ্যতার পরিচয় দিয়ে বিশ্বকাপের টিকিট পাওয়া নেদারল্যান্ডসের। কিন্তু বৃষ্টি কারণে ম্যাচটি এখনও শুরু করা যায়নি। পরিত্যক্ত হওয়ার পথে।
আগামী সোমবার গুয়াহাটিতে ইংল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ, একই দিনে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে দক্ষিণ আফ্রিকা।
স্টাফ রিপোর্টার।
৩০ সেপ্টেম্বর ২০২৩

প্রতীকী ছবি।
যাঁদের মশা বেশি কামড়ায়, তাঁদের সারা জীবনই মশার কামড় খেয়ে যেতে হবে। সাম্প্রতিক এক গবেষণা নির্দেশ করছে সেই দিকেই। নিউ ইয়র্কের রকফেলার বিশ্ববিদ্যালয়ের স্নায়ুজীববিদ্যার গবেষক লেসলি ভসহলের নেতৃত্বে হওয়া গবেষণাটি বলছে, কিছু কিছু মানুষের চামড়ায় এমন কিছু উপাদান থাকে যা মশাকে আকৃষ্ট করে। সারা জীবনই সেই উপাদানগুলি ত্বকে পাওয়া যায়। তাই চির কালই তাঁদের প্রতি বেশি আকৃষ্ট হয় মশা।
স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি,
৩০ সেপ্টেম্বর ২০২৩

ছবিঃ সংগৃহীত
পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা বাসস্ট্যান্ডে সংঘটিত এক অগ্নিকাণ্ডে ১৩টি দোকান মালামালসহ পুড়ে ছাই হয়েছে।শুক্রবার (৩০ সেপ্টেম্বর) রাত অনুমান দেড়টার দিকে ওই স্ট্যান্ডের নুরুল ইসলামের দোকান থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লাখ টাকা বলে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা।
দৈনিক বাংলা এক্সপ্রেস সংবাদদাতা জানতে পেরেছেন, নুরুল ইসলামের দোকানে আগুন দেখে স্থানীয়রা ডাক চিৎকার দিলে এলাকাবাসী ছুটে এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে নেছারাবাদ ও বানারীপাড়া ফায়ার সার্ভিসেরকর্মীরা অকুস্থলে ছুটে এসেআগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এরই মধ্যে আগুনের লেলিহান শিখায় আব্দুর রশিদের মুদি, নুরুল ইসলামের চা ও কনফেকশনারি, জামালের স্টেশনারি, জাহিদের চা ও কনফেকশনারি, আমিনুলের চায়ের দোকান, জাকিরের রুটির দোকান, সত্তারের চায়ের দোকান, রবিউলের ফার্মেসি, খলিলের হোটেল, আনোয়ারের চা ও কনফেকশনারি, লালনের চা ও কনফেকশনারি, চান্দুর চায়ের দোকান ও বরিশালের লোকাল বাস কাউন্টার মালামালসহ সম্পূর্ণ পুড়ে যায়।
নেছারাবাদ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন ম্যানেজার আব্দুস সালাম জানান, ফায়ার সার্ভিসের দুটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত ঘটেছে বলেও তিনি জানান।
ইউএনও মো. মাহবুব উল্লাহ মজুমদার ও নেছারাবাদ থানার ওসি মো. গোলাম সরোয়ার ঘটনাস্থল পরিদর্শন করেছেন ।
স্টাফ রিপোর্টার ।
৩০ সেপ্টেম্বর ২০২৩

ছবিঃ ফাইল ফটো
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আগামী শনিবার (০৭ অক্টোবর) প্রথমবারের মতো মাঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসবে নির্বাচন কমিশন (ইসি)। তফসিল ঘোষণার লক্ষ্যে প্রস্তুতি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা হবে ওই বৈঠকে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, ইতোমধ্যে বৈঠকে উপস্থিত থাকার জন্য আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও জেলা নির্বাচন কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এতে তফসিলের প্রস্তুতির বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমানের পাঠানো ওই নির্দেশনায় বলা হয়েছে, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচন কমিশনের আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের সাথে (সকল আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র/জেলা নির্বাচন কর্মকর্তা) আগামী ০৭ অক্টোবর, শনিবার বেলা ১১ টায় নির্বাচন কমিশন সচিবালয়ের সভাকক্ষে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ওই সভায় সভাপতিত্ব করবেন। এতে অন্য নির্বাচন কমিশনারগণ, ইসি সচিব ও সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
ইসির নির্বাচন ব্যবস্থাপনা শাখার কর্মকর্তারা বলছেন, নভেম্বরের প্রথম সপ্তাহে তফসিল ঘোষণার লক্ষ্য নিয়ে সকল কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। তবে নভেম্বরের প্রথমার্ধেই তফসিল দেওয়ার পরিকল্পনা রয়েছে ইসির। এতে ভোটগ্রহণ হবে ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারির প্রথম সপ্তাহে।
বর্তমানে নির্বাচনী উপকরণ ক্রয়, ব্যালট পেপার ছাপানো প্রভৃতির কাজ যেমন হাতে নিয়েছে ইসি, তেমন জোরেশোরে চলছে ভোটার তালিকার সিডি প্রস্তুত, ভোটকেন্দ্র নির্ধারণ, নির্বাচন ব্যবস্থাপনা অ্যাপ প্রস্তুতকরণের কাজও। এছাড়া শুরু হয়েছে নির্বাচনি প্রশিক্ষণও।
ইসির নির্দেশনা অনুযায়ী, আগামী ২ নভেম্বর সংসদ নির্বাচনের আসন্ন ভিত্তিক ভোটার তালিকার সিডি চূড়ান্ত করা হবে। ভোটার তালিকার সিডি মনোনয়নপত্র কেনার সময় প্রার্থীদের দেয় ইসি।
কর্মকর্তারা বলছেন, ভোটার তালিকার সিডি প্রস্তুত করার পর তফসিল ঘোষণায় সাধারণত বেশি সময় নেওয়া হয় না। সবকিছু ঠিকঠাক থাকলে এবারও তাই হবে।
এজন্য ৭ অক্টোবরের বৈঠকে অন্যান্য প্রস্তুতি নিয়ে দিক নির্দেশনা দেবেন ইসি। এছাড়া মাঠ পর্যায়ে কী চ্যালেঞ্জ রয়েছে তাও শুনবেন কর্মকর্তদের কাছ থেকে।
ভোটের প্রস্তুতি নিয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেন, সব প্রস্তুতি যথাযথভাবে এগিয়ে চলছে। এছাড়া কমিশন যখন যে নির্দেশনা দেবে ইসি সচিবালয় সেভাবেই সব কাজ সম্পন্ন করবে।
প্রকাশিত খসড়া তালিকার ওপর যে দাবি-আপত্তি এসেছিল, সেগুলো শুনানি শেষে ভোটকেন্দ্র টিকেছে ৪২ হাজার ১০৩টি। এতে ভোটকক্ষ রয়েছে দুই লাখ ৬০ হাজারের মতো।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটার ছিল ১০ কোটি ৪২ লাখ ৩৮ হাজার ৬৭৭ জন। সে সময় সম্ভাব্য ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছিল ৪০ হাজার ৬৫৭টি। এর মধ্যে যাচাই বাছাই শেষে ৪০ হাজার ১৮৩টি কেন্দ্র চূড়ান্ত করা হয়। এতে ভোটকক্ষ ছিল ২ লাখ ৭ হাজার ৩১২টি।
সবশেষ ২০২২ সালের হালনাগাদ অনুযায়ী, দেশে ভোটার সংখ্যা ১১ কোটি ৯১ লাখ ৫১ হাজার ৪৪০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৪লাখ ৪৫ হাজার ৭২৪ জন। আর নারী ভোটার ৫ কোটি ৮৭ লাখ ৪ হাজার ৮৭৯ জন। এছাড়া হিজড়া ভোটার রয়েছেন ৮৩৭ জন। তরুণ ভোটারদের অন্তর্ভুক্ত করার সুযোগ সৃষ্টি করায় এই সংখ্যা আরও বাড়তে পারে। তাই এবার ভোটকেন্দ্র ও ভোটকক্ষের সংখ্যা বাড়ছে পাঁচ শতাংশের মতো। এবারের নির্বাচনে প্রায় ১০ লাখ ভোটগ্রহণ কর্মকর্তা নিয়োগ করা হবে
বিশেষ প্রতিনিধি।
৩০ সেপ্টেম্বর ২০২৩

ছবিঃ ফাইল ফটো
জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের বলেছেন, বাজার ব্যবস্থাপনায় ব্যর্থতার নিকৃষ্ট রেকর্ড করেছে সরকার। গদি টিকিয়ে রাখতে সরকার যতটা মরিয়া হয়ে উঠেছে, তার অর্ধেক সচেতন হলেও বাজারব্যবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে পারে না। আসলে সরকার গদির লোভে দেশের মানুষের কথা ভুলে গেছে। শনিবার (৩০ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জিএম কাদের বলেন, কয়েক বছর ধরেই বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছে সরকার। তাই সম্প্রতি ডিম, পিয়াঁজ ও আলুর দাম নির্ধারণ করে দেয়। কিন্তু একদিনও সরকারের বেঁধে দেওয়া মূল্যে পণ্য বিক্রি করেনি খুচরা বিক্রেতারা।
তিনি বলেন, ডিম প্রতি পিস ১২ টাকা, আলু প্রতি কেজি ৩৫ থেকে ৩৬ টাকা এবং পিয়াঁজ প্রতি কেজি ৬৪ থেকে ৬৫ টাকায় বিক্রি করতে দাম নির্ধারণ করে দিয়েছে সরকার। কিন্তু বাজারে ১২ টাকার ডিম প্রতি পিস ১২ টাকা ৫০ পয়সা, ৩৫ থেকে ৩৬ টাকার আলু প্রতি কেজি ৫০ টাকা এবং ৬৪ থেকে ৬৫ টাকার পিয়াঁজ প্রতি কেজি ৮০ থেকে ৯০ টাকায় বিক্রি হচ্ছে। বাজার মনিটরিং বলতে কিছুই নেই। কারা, কেনো পণ্যের দাম বাড়িয়ে দিচ্ছে? সরকার তাদের ধরতে পারছে না কেন? মজুদদার ও অসাধু সিন্ডিকেটের কাছে সরকার কী জিম্মি?
জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, সরকার মানুষের কষ্ট বোঝে না। বাজার ব্যবস্থাপনায় সরকারের ব্যর্থতার সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চায় দেশের মানুষ। দেশের মানুষের কাছে নিত্যপণ্যের বাজার যেন মূর্তিমান আতঙ্ক।
অসাধু ব্যবসায়ী ও সিন্ডিকেটের দৌরাত্ম নির্মূল করে নিত্যপণ্যের মূল্য সহনীয় মাত্রায় রাখতে সরকারের প্রতি কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন জিএম কাদের