//

খুলনার তিন ডিপো থেকে জ্বালানি তেল উত্তোলন বন্ধ।

5 মিনিট পড়ুন

জেলা প্রতিনিধি, খুলনা

১ অক্টোবর ২০২৩

ছবিঃ সংগৃহীত

কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকরের দাবিতে খুলনার তিন ডিপো- পদ্মা, মেঘনা ও যমুনা থেকে জ্বালানি তেল উত্তোলন ও পরিবহন বন্ধ রেখেছেন জ্বালানি তেল ব্যবসায়ীরা।

আজ রোববার (১ অক্টোবর) সকাল ৮টায় খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন এ কর্মসূচি শুরু করে।

ফলে ১৫টি জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ রয়েছে। ডিপোগুলোর সামনে সারিবদ্ধভাবে ট্যাংকলরি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

খুলনা বিভাগীয় ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শেখ মুরাদ হোসেন বলেন, কমিশন বৃদ্ধি করে সাড়ে সাত শতাংশ করার দাবিতে গত ৩ সেপ্টেম্বর ধর্মঘট কর্মসূচি পালন করেছি। এরপর সরকার কমিশন বৃদ্ধি করে গেজেট প্রকাশ করে। কিন্তু কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত এখনো কার্যকর হয়নি। সে কারণে আবারো ধর্মঘট শুরু করা হয়েছে।

কমিশন বৃদ্ধির সিদ্ধান্ত কার্যকর না হওয়া পর্যন্ত ধর্মঘট চলবে বলেও জানান তিনি।

মতামত দিন

Your email address will not be published.