//

সুন্দরবনে নিখোঁজ জেলের বিচ্ছিন্ন মাথা উদ্ধার, সন্দহের তীর বাঘের দিকে।

10 মিনিট পড়ুন

সুন্দরবন থেকে শিপার হাওলাদার (২২) নামের এক জেলের বিচ্ছিন্ন মাথা ও পরনের পোশাক উদ্ধার করা হয়েছে। রোববার (১ অক্টোবর) সকাল ৮টার দিকে সুন্দরবন পূর্ব বন বিভাগের চাদাঁপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের তুলাতলা বন থেকে ওই জেলের মাথা ও পোশাক উদ্ধার করে স্থানীয়রা।

                     

 

নিহত শিপার  ছবিঃ সংগৃহীত

স্থানীয়দের ধারণা তাকে বাঘে খেয়ে মাথা ফেলে গেছে। এর আগে বুধবার (২৭ সেপ্টেম্বর) সকালে সুন্দরবনে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হন শিপার। নিহত জেলে বাগেরহাটের শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের পশ্চিম রাজাপুর গ্রামের জেলে ফারুক হাওলাদারের ছেলে।   খবর পেয়ে শরণখোলা থানা পুলিশ ও বনরক্ষীরা ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ইউপি সদস্য  কামাল হোসেন তালুকদার বলেন, গত বুধবার সকালে শিপার একাই সুন্দরবনে মাছ ধরতে যান। কিন্তু ফিরে না আসায় স্বজনরা তার খোঁজ শুরু করেন। তারা বনে খোঁজ করেন। কিন্তু না পেয়ে রোববার সকালে পরিবারের লোকজনসহ অর্ধশতাধিক গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে আবারো সুন্দরবনে যান। সকাল ৮টার দিকে সুন্দর বনের তুলাতলা নামকস্থান থেকে শিপারের মাথা ও রক্তমাখা পোশাক খুঁজে পান। তবে সেখানে বাঘের পায়ের অসংখ্য ছাপ দেখতে পান উদ্ধারকারীরা।

পূর্ব সুন্দরবনের চাদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. রবিউল ইসলাম বলেন, আমার স্টেশনের তুলাতলা বন থেকে শিপার নামে এক যুবকের মাথা উদ্ধারের খবর শুনেছি। ধারণা করা হচ্ছে, বাঘের আক্রমণে তার মৃত্যু হয়েছে। খবর শোনার পর থেকে বনসংলগ্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

ঘটনাস্থলে বনরক্ষীদের পাঠানো হয়েছে। স্থানীয় লোকজন বা কোনো জেলে যাতে অবৈধভাবে বনে প্রবেশ না করেন সে ব্যাপারে বনবিভাগ থেকে নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

 

বাঘ ছবিঃ সংগৃহীত

মতামত দিন

Your email address will not be published.