কুড়িগ্রাম জেলা পুলিশে কর্মরত সদস্যদের শিক্ষা ও চিকিৎসা সহায়তা প্রদান ।


চিত্রঃ রফিকুল ইসলাম রফিকআন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর, ২০২৩

আন্তর্জাতিকঃ ব্যস্ত সময়ে যেখানে পাশের মানুষটির ভালো-মন্দের খোঁজ নেন না কেউ, সেখানে অসুস্থ পথচারীকে দেখেই এগিয়ে এলেন গুরমিত চৌধুরী। অচেতন অবস্থায় পড়ে থাকা ব্যক্তির প্রাণ বাঁচালেন নিজের প্রচেষ্টায়।
মুম্বইয়ের আন্ধেরি দিয়ে যাচ্ছিলেন গুরমিত। আচমকাই চোখে পড়ে রাস্তায় পড়ে থাকা এক ব্যক্তি। গাড়ি থামিয়ে, নেমে সোজা ছুটে গেলেন ওই অজ্ঞাত ব্যক্তিটির দিকে। অচেতন অবস্থায় ছিলেন ওই ব্যক্তি। অতঃপর প্রয়োজন বুঝেই তাঁকে CPR দিলেন বলিউড অভিনেতা। আর টিনসেন টাউনের তারকার এমন মানবতা দেখেই জনৈক প্রত্যক্ষদর্শী ক্যামেরাবন্দি করার সুযোগ ছাড়লেন না। সেই ভিডিওই আপাতত নেটপাড়ায় ভাইরাল। নেটিজেনরাও শ্রদ্ধা জানালেন গুরমিত চৌধুরীকে।
ভিডিওতে ক্রমাগত ওই ব্যক্তির হার্ট পাম্প করতে দেখা গেল গুরমীতকে। তাতেও লাভ হয়নি দেখে তড়িঘড়ি ফোন করে অ্যাম্বুল্যান্স ডেকে ওই অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে পাঠালেন টেলি অভিনেতা। আর গুরমীতের এমন মানবিকতা দেখেই প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া।
প্রসঙ্গত, ‘রামায়ণ’-এ রামের চরিত্রে অভিনয় করেই জনপ্রিয়তার শিখরে পৌঁছন গুরমীত চৌধুরী। রিল লাইফের ‘সীতা’ দেবীনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাত পাকে বাঁধা পড়েন ২০০৬ সালে।
এরপর একাধিক সিরিয়াল এবং রিয়ালিটি শোয়েও অংশ নেন গুরমীত।
আন্তর্জাতিক ডেস্ক
০৭ অক্টোবর,২০২৩

আন্তর্জাতিকঃ ১০০ দিনের কাজ, কেন্দ্রীয় আবাস যোজনার মতো প্রকল্পের পর এবার বিপর্যয় মোকাবিলার কেন্দ্রীয় ত্রাণ থেকেও বঞ্চিত পশ্চিম বঙ্গ। হড়পা বানে বিধ্বস্ত সিকিম। বিপর্যস্ত উত্তরবঙ্গের একাধিক জেলাও। তবু কেন্দ্রীয় আর্থিক সহায়তা মেলেনি। সোশাল মিডিয়ায় এমনই অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । দিল্লির বিরুদ্ধে লিখলেন, “আমরা ভিখারি নই। তবে বিভেদ মানব না।”
বিপর্যয়ের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র সিকিমের মুখ্যমন্ত্রীকে ফোন করেন। সিকিমকে আর্থিক সহযোগিতার আশ্বাস দেন। তার পরই শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রানালয়ের পক্ষ থেকে স্টেট ডিজাস্টার ম্যানেজমেন্ট ফান্ড (সিডিআরএফ) থেকে সিকিমকে ৪৪ কোটি ৮০ লক্ষ টাকা মঞ্জুর করা হয়েছে। স্বাভাবিকভাবেই সেই একই ফান্ড থেকে কেন্দ্র পশ্চিম বঙ্গের জন্য কেন বরাদ্দ মঞ্জুর করল না, উঠছে সেই প্রশ্নও। টাকা তো দূর অস্ত, শাহর মন্ত্রকের তরফে যে বিবৃতি দেওয়া হয়েছে, তাতে প্রধানমন্ত্রী সিকিমের কাঁধে কাঁধ মিলিয়ে পাশে রয়েছেন বলে উল্লেখ করা হলেও দীর্ঘ বিবৃতিতে পশ্চিম বঙ্গর নাম একবারও উল্লেখই করা হয়নি।
এর পরই শনিবার ফেসবুকে দীর্ঘ বিবৃতি দেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁর কথায়, প্রাকৃতিক বিপর্যয়ে সিকিমের পাশাপাশি বাংলার দার্জিলিং, কালিম্পং এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘চিকেনস নেক’ এলাকার প্রচুর ক্ষতি হয়েছে। পাহাড়ি এলাকায় বহু মানুষ আটকে পড়েছে। পরিস্থিতি মোকাবিলায় রাতদিন জেগে মুখ্যমন্ত্রী-সহ প্রশাসনিক কর্তারা কাজ করছেন। সিকিমের পাশেও দাঁড়িয়েছে রাজ্য সরকার। কাঁধে কাঁধ মিলিয়ে চলছে লড়াই। ক্ষতি সামাল দিতে জিটিএকে ইতিমধ্যে ২৪ কোটি টাকা দিয়েছে রাজ্য। তবু কেন্দ্রীয় সরকারের তহবিল থেকে এক টাকাও আর্থিক সহায়তার ঘোষণা হয়নি।
দিল্লির এহেন ‘বিভেদমূলক’ আচরণে ‘হতবাক’ মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের কথায়, “দার্জিলিং, কালিম্পং-সহ উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকায় প্রাণহানি হয়েছে। সেখানকার মানুষের সঙ্গে কেন্দ্রের এই বিভেদমূলক আচরণে আমি হতবাক। আমরা ভিখারি নই। তবে বিপর্যয় মোকাবিলায় কেন্দ্রীয় সহায়তায় সাম্য় চাই। বিভেদমূলক এই আচরণ চাই না।” তবে এই প্রথম নয়, আমফান-ফনির মতো দুর্যোগের পরও কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে রাজ্য। বারবার সেই অভিযোগ তোলা হয়েছে রাজ্য়ের তরফে। এবার সেই তালিকায় নয়া সংযোজন উত্তরের বন্যা পরিস্থিতি।
নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর, ২০২৩

ঢাকাঃ শনিবার (৭ অক্টোবর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বলেছেন, সবকিছু ব্যর্থ হওয়ার পরও বিএনপি ক্ষমতা দখলে উন্মত্ত ও মরিয়া। দুর্নীতিগ্রস্ত নেতৃত্ব ও ব্যর্থ রাজনৈতিক দল বিএনপির মুখে প্রবল আন্দোলন’র কথা মানায় না। তাদের তথাকথিত লাগাতার আন্দোলন, কঠোর আন্দোলন, এক দফার দুর্বার আন্দোলন! বিএনপি নেতারা রাজনৈতিক বাস্তবতা উপলব্ধি না করে ক্রমাগতভাবে কাণ্ডজ্ঞানহীন বক্তব্য দিয়ে যাচ্ছে।
আজ দুপুরে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এ কথা বলেন। বিবৃতিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাস্তবতা বিবর্জিত অর্বাচীন বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ওবায়দুল কাদের।
বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সংবিধান ও আইনের প্রতি শ্রদ্ধাশীল। দেশের সাংবিধানিক বিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। একটি চিহ্নিত মহল অসাংবিধানিক উপায়ে ক্ষমতায় বসার স্বপ্নে বিভোর। তারা দেশের পবিত্র সংবিধান ও আইনের তোয়াক্কা করে না। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে জানতে চাই, সংবিধানের বিধান ছাড়া কোন পদ্ধতিতে নির্বাচন হবে? আপনাদের ক্ষমতায় বসানোর নিশ্চয়তায় কোনো পাতানো নির্বাচন? বেনিয়াদের কাছে দেশের স্বার্থ বিক্রি করে যেকোনো উপায়ে ক্ষমতা দখলের নির্বাচন? বাংলার মাটিতে জনগণ তা আর কোনোদিন হতে দেবে না। বিএনপি সবসময় ভিন্ন উপায়ে রাষ্ট্রক্ষমতা দখলের জন্য জনগণের ভোটাধিকার হরণ করে; জনগণের সঙ্গে প্রতারণার রাজনীতি করে। আওয়ামী লীগ জনগণের কাছে যে অঙ্গীকার করে তা বাস্তবায়ন করে। সে কারণে জনগণ বারবার আওয়ামী লীগকে ভোট দিয়ে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছে। আওয়ামী লীগের রাজনীতির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো জনকল্যাণ এবং আগামী প্রজন্মের জন্য একটি উন্নত-সমৃদ্ধ শান্তি ও কল্যাণকর রাষ্ট্র বিনির্মাণ।
তিনি বলেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে তাদের সক্ষমতার পারদ যত নিম্নগামী হচ্ছে ততই তারা মিথ্যাচার-অপপ্রচারের মাধ্যমে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে। দুর্নীতির দায়ে সাজাপ্রাপ্ত খালেদা জিয়া ছাড়া বিএনপির পুরো টিমই রাজনীতির মাঠে যথেচ্ছভাবে সরকারের বিরুদ্ধে বিষোদগার করছে- সারাদেশে স্বাধীনভাবে সভা-সমাবেশ করছে। একুশে আগস্টের মাস্টারমাইন্ড দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি তারেক রহমান বিদেশে বসে লাগাতারভাবে দেশবিরোধী ষড়যন্ত্র ও অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, গণতান্ত্রিক চেতনা ও মূল্যবোধের প্রতি বিশ্বাস না রেখে উস্কানির মাধ্যমে নৈরাজ্য ও সন্ত্রাস সৃষ্টির পাঁয়তারা করলে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিবৃতিতে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভুলে যাওয়া উচিত নয়, তারা আন্দোলন করে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেনি। বরং খালেদা জিয়ার সুচিকিৎসার ব্যবস্থা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার মানবিক উদারতার কারণে। একজন দণ্ডপ্রাপ্ত আসামি হয়েও খালেদা জিয়া বাসায় থেকে দেশের সর্বাধুনিক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করতে পারছে, সেজন্য মির্জা ফখরুলদের উচিত সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা। অথচ বিএনপি বরাবরই খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে অপরাজনীতি করে আসছে। তাদের নেত্রীর প্রতি তাদের ন্যূনতম শ্রদ্ধাবোধ না থাকার কারণে তারা খালেদা জিয়ার শারীরিক অসুস্থতাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অপচেষ্টা করছে। খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করে তার ওপর শারীরিক ও মানসিক চাপ সৃষ্টি থেকে বিরত থাকার জন্য আমরা বিএনপি নেতাদের প্রতি আহ্বান জানাই।
নিজস্ব প্রতিনিধি
০৭ অক্টোবর ২০২৩

ঢাকাঃ গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উত্তরার ১১ নম্বর সেক্টরে অবস্থিত নিজ কর্মস্থল ইবনে সিনা ডায়াগনেস্টিক সেন্টার হাসপাতাল ডেলিভারি ডেস্কে কর্মরত ছিলেন সিদ্দিক । সেখান থেকে ডিবি পরিচয়ে তুলে নেওয়া হয়েছে তাকে। দুই দিনেও তার খোঁজ মেলেনি বলে জানিয়েছে সিদ্দিকের পরিবার। তিনি ঢাকা মহানগর উত্তর তুরাগ থানাধীন ৫২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক।
এঘটনায় স্বামীর সন্ধান চেয়ে শুক্রবার (৬ অক্টোবর) উত্তরা পশ্চিম থানায় সাধারণ ডায়েরি করেছেন স্ত্রী রুবিনা আক্তার। জিডি নম্বর ৫৩৩।
নিখোঁজ সিদ্দিকের স্ত্রী রুবিনা বলেন, গত বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ফোনে সিদ্দিকের সঙ্গে কথা হয়েছে। এ সময় সিদ্দিক জানিয়েছিলেন, অফিসে ডিবি পুলিশ এসেছে। সমস্যায় আছি। পরে কথা বলব।
রুবিনা বলেন, অপরাধ করলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে গ্রেপ্তার দেখাবে। তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবে। কিন্তু দুদিনেও তার সন্ধান না পাওয়া উদ্বেগের।
এসময় সিদ্দিকের সন্ধান পেতে আইনশৃঙ্খলা বাহিনীসহ সবার সহযোগিতা কামনা করেন তিনি।
এ বিষয়ে যোগাযোগ করা হলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাসুদ আলম বলেন, আবু বক্কর সিদ্দিক নামে একজন নিখোঁজ বলে পরিবার দাবি করেছে। থানায় সাধারণ ডায়েরি করেছেন তার স্ত্রী। তবে বিএনপির এ নেতাকে আমরা আটক করিনি। অন্য কোনো বাহিনী গ্রেপ্তার বা আটক করেছে কি না তা জানি না।
নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর,২০২৩

ঢাকাঃ আগামীকাল রোববার ২টি উপ-নির্বাচনের প্রার্থী ঠিক করতে আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভা হবে। রোববার (৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এই সভা ডাকা হয়েছে।
শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়ার সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগের সংসদীয় মনোনয়ন বোর্ডের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সভায় সংশ্লিষ্ট সবাইকে স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
জানা গেছে, ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে এই সভায়। আসন দুটিতে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু হয় ৬ অক্টোবর। আজ শেষ হচ্ছে মনোনয়ন সংগ্রহ ও জমা।
নগর প্রতিনিধি
০৭ অক্টোবর, ২০২৩

ঢাকাঃ আজ শনিবার (৭ অক্টোবর), প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল বলেছেন, আমাদের সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারের সহায়তার ওপর নির্ভর করতে হবে। নির্বাচন যেন অবাধ, নিরপেক্ষ, শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও উৎসবমুখর হয়, সে জন্য আমাদের প্রয়াসের কোনো ঘাটতি থাকবে না। ’
শনিবার সকালে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে নির্বাচন কমিশনের (ইসি) আওতাধীন মাঠপর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে সূচনা বক্তব্যে এসব কথা বলেন সিইসি।
কাজী হাবিবুল আউয়াল বলেন, ‘সরকারের জনপ্রশাসন, পুলিশ, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় কীভাবে সুদৃঢ় ও সহজ হবে, সেটি বের করে নির্বাচনের যে উদ্দেশ্য, অর্থাৎ অবাধে ভোটাধিকার প্রয়োগ করে নির্বাচনের ফল উঠে আসবে। আমরা সে বিষয়গুলো নিয়ে আলোচনা করব।’
কর্মকর্তাদের উদ্দেশে সিইসি বলেন, ‘আপনাদের অভিজ্ঞতা শুনতে চাইব, বিশেষ করে নির্বাচনের প্রস্তুতি কতটা সম্পন্ন হয়েছে এবং কতটা ঘাটতি রয়েছে তা নিয়ে আলোচনা করব।’
সংসদ নির্বাচন সামনে রেখে প্রথমবার সব আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, সিনিয়র ও জেলা নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করছে কমিশন। এতে কমিশনের পক্ষ থেকে মাঠ কর্মকর্তাদের দিকনির্দেশনা দেওয়া হবে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক
০৭ অক্টোবর,২০২৩

ঢাকাঃ শনিবার (০৭ অক্টোবর) দুপুরে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে প্রয়াত সাংবাদিক দৈনিক যুগান্তরের সিনিয়র রিপোর্টার হাবিবুর রহমান খানের স্মরণ সভায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, কেবল সাংবাদিক হিসেবে নয়, একজন মানুষ হিসেবে হাবীব ছিলেন অনন্য, যাকে না ভালোবেসে পারা যায় না। কেবল তাই নয়, পেশাগত জায়গায় তিনি ছিলেন নির্মোহ। সত্য প্রকাশে অদম্য ও অবিচল।
গত ২২ আগস্ট ৪২ বছর বয়সে মারা যান সাংবাদিক হাবীবুর রহমান খান।
বিএনপি মহাসচিব অত্যন্ত ভারাক্রান্ত কণ্ঠে বলেন, হাবিবের স্মরণসভায় এসে কথা বলতে হবে-এটি কখনও ভাবিনি। অল্প সময়েই তার বন্ধুসুলভ ব্যবহার আমাকে বিমোহিত করেছে। সে এক সময় ছাত্রদলের রাজনীতি করলেও সাংবাদিকতার সঙ্গে রাজনীতিকে মেলাতেন না। পেশাগত চেতনায় আত্মবিশ্বাসী থেকে সত্য প্রকাশে দ্বিধা করতেন না।
মির্জা ফখরুল বলেন, আজকে সাংবাদিকতা সবচেয়ে বড় চ্যালেঞ্জের একটি পেশা। সেই জায়গায় তিনি আত্মবিশ্বাসের সঙ্গে লড়াই করে গেছেন।
তিনি বলেন, এতো অল্প বয়সে তার চলে যাওয়াটা মেনে নেওয়া কষ্টের। দেশের আজকের প্রেক্ষাপটে তারমতো একজন স্পষ্টবাদী সাংবাদিকের খুব প্রয়োজন ছিল।
তিনি আক্ষেপ করে বলেন, আমি তার জানাজায় যেতে পারিনি, বাসায় গিয়ে পরিবারের খোঁজ নিতে পারিনি। তবে আমার বিশ্বাস, অনেক কষ্টের মধ্যেও তার পরিবার উঠে দাঁড়াবে। আমরাও সব সময় তার পরিবারের পাশে আছি। যে সহায়তা প্রয়োজন, তা দিতে প্রস্তুত আছি। তার আত্মার মাগফিরাত কামনা করছি, পরপারে আল্লাহ তাকে ভালো রাখুন।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী প্রয়াত হাবীবের স্মৃতিচারণ করে বলেন, হাবীব আমাদের আগে চলে যাওয়ার কথা নয়। সে বয়সে আমার ছোট হলেও কর্মে ছিলেন অনেক বড়। মৃত্যুর দুইদিন আগেও একটি বিষয় নিয়ে দীর্ঘ কথা হলো। তখন বুঝিনি হাবীবের সাথে সেটাই হবে আমার শেষ কথা। রাজনীতিবিদদের সাথে সাংবাদিকদের ভালো সম্পর্কে থাকে। এ সম্পর্ক বজায় রাখতে হাবীবের কোনো ব্যত্যয় ঘটেনি। ১/১১-এর দুঃসময়ে তার নির্ভীক দায়িত্ব অন্য সাংবাদিকদেরও অনুপ্রাণিত করেছে।
দৈনিক নয়া দিগন্তের বিশেষ প্রতিনিধি মঈন খানের পরিচালনায় স্মরণ সভায় আরও বক্তব্য রাখেন- বিএনপি চেয়ারপার্সনের বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন, সদস্য সচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, বিএনপির কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার নাসির উদ্দীন আহমেদ অসীম, বজলুল করিম চৌধুরী আবেদ, তাবিথ আউয়াল, রফিক সিকদার, সাংবাদিক নেতা এম আব্দুল্লাহ, খুরশিদ আলম, মুরসালিন নোমানী, ইলিয়াস হোসেন, সাখাওয়াত হোসেন বাদশা, রফিকুল ইসলাম আজাদ, রাশেদুল হক, বিএনপি চেয়ারপার্সনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রমুখ।
এসময় হাবীবের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সাংবাদিক শাহাবুদ্দিন চৌধুরী, মনিরুল ইসলাম, হাসান শিপলু, আব্দুর রহমান জাহাঙ্গীর, গাইছুল আজম বিপু, মাহমুদুল হাসান, রুমানা জামান, শাসমুল ইসলাম প্রমুখ।
জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ
০৭ অক্টোবর, ২০২৩

মুন্সীগঞ্জঃ শনিবার সকাল সাড়ে ৬টার দিকে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় সুমনা আক্তার (২৮) নামের এক নারীর মরদেহ উদ্ধার করে নৌপুলিশ। এছাড়া তার দুই মেয়েসহ আরও ৫ জন এখনো নিখোঁজ রয়েছে।
কলাগাছিয়া নৌপুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত পুলিশ মো. হাবিবুল্লা বলেন, উদ্ধার হওয়া সুমনা আক্তার দক্ষিণফুলদি গ্রামের মফিজুল হকের স্ত্রী। এই দুর্ঘটনায় এখনো মফিজুলের দুই মেয়ে জান্নাতুল মাওয়া (৬), সাফা আক্তার (৪), মফিজুলের ভাতিজি মারওয়া (৮), নিহত সুমনার ভাই সাব্বির হোসাইন (৪০) ও সাব্বিরের ছেলে রিমাদ (২) নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার কাজ চলছে।
তিনি আরও বলেন, শনিবার ভোর থেকে নিখোঁজদের সন্ধানে নৌপুলিশ, ফায়ার সার্ভিস, বিআইডব্লিউটিএর উদ্ধার অভিযান চলছে। সকালে ঘটনাস্থল থেকে ৫০০ মিটার দূরে ওই নারীর লাশটি ভেসে উঠে। পরে আমরা লাশটি উদ্ধার করি।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয় ব্যক্তিরা জানান, শুক্রবার (৬ অক্টোবর) গজারিয়া উপজেলার দৌলতপুর গ্রাম থেকে বিকেলে সুমনা আক্তারের স্বামী মফিজুল হক তার স্ত্রী, সন্তান ও স্বজনসহ ১১ জন নিয়ে ট্রলারে করে মেঘনা নদীতে ঘুরতে বের হন। ঘুরতে ঘুরতে তাদের ট্রলার চরকিশোরগঞ্জ এলাকায় আসে। সেখান থেকে ট্রলারটি সন্ধ্যার পর দৌলতপুর ফিরে যাচ্ছিল। সন্ধ্যা পৌনে ৭টার দিকে বাল্কহেডটি ট্রলারটিকে ধাক্কা দেয়।
নিজস্ব প্রতিনিধি, বরিশাল
০৭ অক্টোবর, ২০২৩

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ চিত্রঃ ফাইল চিত্র
বরিশালঃ শুক্রবার (৬ অক্টোবর) দুপুর দুইটার দিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের অস্ত্রপচারের মাধ্যমে তিন ছেলে ও এক মেয়ে সন্তান প্রসব করে মুক্তা আক্তার পুতুল।এর আগে শুক্রবার সকাল সাতটায় তিনি প্রসব বেদনায় শেবাচিম হাসপাতালের লেবার ওয়ার্ডে ভর্তি হন। পুতুল ঝালকাঠির কাঠালিয়া উপজেলার সোনাউটা গ্রামের বাসিন্দা ও বাহারাইন প্রবাসী সিদ্দিকুর রহমানের স্ত্রী।
এদিকে সন্তানদের মা বর্তমানে সুস্থ থাকলেও শিশুদের শিশুদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণের জন্য নিউনেটাল ওয়ার্ডে বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধায়নে রাখা হয়েছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের (শেবাচিম) শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডা. এম আর তালুকদার মুজিব বলেন, ‘এখনও তারা কেউ শঙ্কামুক্ত নয়। তবে শিশুদের শারীরিক গঠন ও বাহ্যিক সবকিছু স্বাভাবিক রয়েছে।’
সদ্য ভূমিষ্ঠ সন্তানদের নানি মায়া বেগম জানান, ১০ বছর আগে তার মেয়ে মুক্তার বিয়ে হয়েছে। গেলো রমজানে দেশে থাকলেও বর্তমানে মুক্তার স্বামী সিদ্দিকুর রহমান বাহারাইন আছেন। এর আগে তাদের সংসারে ছয়-সাত বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। বর্তমানে যে চারটি সন্তানের জন্ম হয়েছে তাদের নাম যথাক্রমে সায়েম, সালিম, আলিম ও আয়শা রাখা হয়েছে। এদিকে ঘর আলো করে ওই ৪ সন্তান জন্ম নেওয়ায় তাদের স্বজনেরা সবাই খুশি হয়েছেন বলেও জানিয়েছেন তিনি।