//

কুড়িগ্রামে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ দুই মাদক ব্যবসায়ী আটক ।

11 মিনিট পড়ুন
কুড়িগ্রাম হইতে  রফিকুল ইসলাম রফিক
০৮ অক্টোবর, ২০২৩
 দন্ডপ্রাপ্ত আসামী ২ আসামী চিত্রঃ দৈ বা এ
কুড়িগ্রামঃ কুড়িগ্রামে ৭ অক্টোবর শনিবার সন্ধ্যায় কুড়িগ্রাম শহরের জলিল বিড়ি মোড় এলাকা থেকে চিহ্নিত দুই মাদক ব্যবসায়ী হেরোইন বিক্রির সময় এলাকাবাসী ধাওয়া করে তাদের আটক করে। এসময় ২ মাদক ব্যবসায়ী আকাশ ও বারুদ মিয়া পালিয়ে যেতে সক্ষম হয়। পরে খবর পেয়ে কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল দিও সেখানে তাৎক্ষণিক ভ্রাম্যমাণ আদালত বসান।
গত এক সপ্তাহ ধরে মাদকের বিরুদ্ধে একাট্টা ঘোষণা করেছে, পুরাতন স্টেশনসহ জলিল বিড়ি মোড় এলাকার সচেতন অভিভাবক ও প্রতিবাদী যুবকরা। যুব সমাজকে রক্ষায় যে কোন মূল্যে মাদক নির্মূলের ঘোষণা দেয় তারা। তাদের সচেতন ভূমিকার জন্য মাদককারবারীদের ধরে আদালতে সোপর্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের ৯(১)গ ধারা অনুযায়ী কুড়িগ্রাম পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. নজরুল দুখু মিয়া (৫০)কে ৩০দিনের কারাদন্ডসহ নগদ ১০০ টাকা জরিমানা ও মো. বাবু মিয়া (৩৮)কে ৭দিনের কারাদন্ডসহ ও ১০০ টাকা জরিমানা প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। দন্ডপ্রাপ্ত আসামী নজরুল ইসলাম দুখু কুড়িগ্রাম পৌরসভার ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং বাবু মিয়া কুড়িগ্রাম পৌরসভার চর কুড়িগ্রাম এলাকার আবুল হোসেনের পুত্র।
আদালতের বিচার কাজে সহযোগিতা করেন বেঞ্চ সহকারী সোলায়মান আলী ও কুড়িগ্রাম সদর ফাঁড়ির এসআই আমিনুল ইসলাম।
পুরাতন স্টেশন এলাকার যুবক মামুন ও আনিছুর রহমান শান্ত বলেন, বেপরোয়া মাদক ব্যবসার কারণে আমাদের এলাকার যুবকরা ধ্বংসের দ্বারপ্রান্তে। আমরা এলাকাবাসী সবাই একাট্টা হয়েছি যেকোনো মূল্যে মাদক নির্মূল চেষ্টা করবো। আশাকরি প্রশাসন আমাদের এভাবে সহযোগিতা করবে।
এ বিষয়ে কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান বলেন, মাদকের বিরুদ্ধে আমার অবস্থান জিরো টলারেন্স। এলাকাবাসী এভাবে এগিয়ে আসলে মাদক নির্মূল করা সম্ভব হবে।
R/K

1 Comment

মতামত দিন

Your email address will not be published.