কুড়িগ্রামে ব্রিজের সাথে থাক্কা লেগে ১৮৭ মণ ধান ভর্তি নৌকা ডুবলো নদীতে ।
ধান ভর্তি নৌকা চিত্রঃরফিকুল ইসলাম রফিক
ধান ভর্তি নৌকা চিত্রঃরফিকুল ইসলাম রফিক নগর প্রতিনিধি
১১ অক্টোবর, ২০২৩

চিত্রঃ সংগৃহীত
রাজধানীঃ রাজধানীর উত্তরা ৭ নম্বর সেক্টরের সাঈদ গ্র্যান্ড সেন্টারে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে ১৬ তলা ভবনটির ৭, ৮ ও ৯ তলা ক্ষতিগ্রস্ত হয়েছে।মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে ২৪টি ইউনিটের চেষ্টায় সাড়ে ৩ ঘণ্টা পর ভোররাত ৪টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ার সার্ভিস মিডিয়া উইংয়ের ওয়ার হাউস ইন্সপেক্টর আনোয়ারুল ইসলাম বলেন, ‘ভবনের কোনো কর্মচারী আহত হওয়া বা আটকে পড়ার খবর পাওয়া যায়নি। আগুন নেভাতে গিয়ে টঙ্গী ও উত্তরা ফায়ার স্টেশনের ২ কর্মী আহত হয়েছে। ভোর ৬টা ৪৫ মিনিটে আগুন পুরোপুরি নিভে গেছে।’
অগ্নিকাণ্ডের কারণ, ক্ষতি এবং উদ্ধারের পরিমাণ তদন্ত সাপেক্ষে জানানো হবে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ ও মানিকগঞ্জ
১১ অক্টোবর, ২০২৩।

ময়মনসিংহ ও মানিকগঞ্জঃ ময়মনসিংহ ও মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১৩ জন। ময়মনসিংহের ত্রিশালে বাসচাপায় পোশাক কর্মীসহ ৬ জন নিহত হয়েছেন। বুধবার (১১ অক্টোবর) সকাল ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের উপজেলার চেলেরঘাট এলাকায় এ ঘটনা ঘটে।ত্রিশাল থানার ওসি মাইন উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।অন্যদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ভাটবাউর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় লেগুনাচালক ও চার যাত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে চেলেরঘাট এলাকায় বিকল হয়ে যায় শেরপুর থেকে ঢাকাগামী একটি বাস। ওই বাসে পোশাক কারখানার বেশ কয়েকজন শ্রমিক ছিলেন। বিকল হওয়া বাসটি মেরামত করতে সময় লাগবে ভেবে ওই শ্রমিকদের অনেকে অন্য বাসে ওঠার জন্য রাস্তায় দাঁড়িয়ে অপেক্ষা করছিলেন। এ সময় একটি বাস থামলে শ্রমিকরা তাতে উঠতে যান। পেছন থেকে অপর একটি বাস এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনজন নিহত হন। আহত হন ১১ জন। পরে হাসপাতালে নেওয়ার পথে একজনের মৃত্যু হয়। সবশেষ হাসপাতালে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা ৬ জনে দাঁড়িয়েছে।
নিহতরা হলেন, চুরখাই জামতলীর সাইফুল ইসলামের ছেলে কামরুজ্জামান লিটন (২৮), ত্রিশাল দক্ষিণ তেঁতুলিয়া পাড়ার আতিকুল ইসলামের মেয়ে জেসমিন আক্তার (৩০), নওপাড়া তালুকদার বাড়ির আব্দুল মোতালেবের ছেলে সিরাজুল ইসলাম (২৮), আলতাফ হোসেন (৬৫)। বাকিদের পরিচয় এখনও পাওয়া যায়নি।
ত্রিশাল থানার এসএই কাকন জানান, সড়ক দুঘর্টনায় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন। এদের মধ্যে সাতজনকে গুরুতর অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও তিনজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর কিছুক্ষণ ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও এখন তা স্বাভাবিক রয়েছে বলেও জানান তিনি।
অন্যদিকে আজ সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কে মানিকগঞ্জ বাসস্ট্যান্ডের কাছে ভাটবাউর এলাকায় অজ্ঞাত গাড়ির চাপায় লেগুনাচালক ও চার যাত্রীসহ পাঁচ জন নিহত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ সরকার।
তিনি জানান, মানিকগঞ্জ অভিমুখী একটি অজ্ঞাত গাড়ি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিয়ে চলে যায়। এতে লেগুনাটি মহাসড়ক থেকে ছিটকে পার্শ্ববর্তী খাদে পড়ে গেলে চালক ও চার যাত্রী মারা যান। আহত হন আরও দুই জন।
ওসি আরও জানান, আহতদের মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে দুই জন নারী। নিহতদের পরিচয় এখনো জানা যায়নি।
নিজস্ব প্রতিনিধি
১১ অক্টোবর, ২০২৩

ফাইল চিত্র
ঢাকাঃ বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে তার বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার (১০ অক্টোবর) দিবাগত রাত ২টার দিকে তার রাজধানীর ধানমন্ডির বাসা থেকে দরজা ভেংগে পুলিশ তাকে তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক জহির উদ্দিন স্বপন।
তিনি জানান, এ্যানির ধানমন্ডির বাসা রাত ১০টার পর থেকেই ঘিরে রেখেছিল পুলিশ। পরে তাকে তুলে নিয়ে যাওয়া হয়। কেন তাকে কোথায় তুলে নিয়ে যাওয়া হলো তা পুলিশের পক্ষ থেকে পরিবার কিংবা দলকে কিছু জানানো হয়নি।
তবে বিএনপির মিডিয়া সেলের সদস্য মোরশেদ জানান, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে ধানমন্ডি থানায় নেওয়া হয়েছে।



১০ অক্টোবর,২০২৩

মঙ্গলবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টায় তাকে সপ্তম তলার কেবিন ৭২০১ থেকে চতুর্থ তলার সিসিইউ ৪২১৯ নম্বর কেবিনে স্থানান্তর করা হয়েছে।
হাসপাতাল সূত্রে এসব তথ্য জানা গেছে।
হাসপাতালে খালেদা জিয়ার চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, আব্দুল্লাহ আল মামুন এবং পুত্রবধূ শর্মিলা রহমান সিঁথি উপস্থিত আছেন।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর খালেদা জিয়াকে কয়েক ঘণ্টার জন্য কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়।
উল্লেখ্য, দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া। গত ৯ আগস্ট শারীরিক অসুস্থতার কারণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। এরপর থেকে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এর আগেও অবশ্য খালেদা জিয়াকে বেশ কয়েকবার হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে।
চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়া লিভার সিরোসিস, আর্থাইটিস, রক্তচাপ, ডায়াবেটিস, কিডনি, হৃদযন্ত্রে জটিলতা, ফুসফুস, চোখ ও দাঁতের নানা সমস্যায় ভুগছেন। এ ছাড়া তার মেরুদণ্ড, হাত ও হাঁটুতে বাতের সমস্যাসহ আরও কিছু শারীরিক জটিলতা রয়েছে।


নিজস্ব প্রতিনিধি, নারায়ানগঞ্জ
১০ অক্টোবর, ২০২৩

নিতাইগঞ্জ ঘুরে দেখা যায়, বাজারে দেশী মসুর ডাল বেচাকেনা হচ্ছে ১২০ টাকা কেজি দরে, যা ১০-১২ দিন আগে ছিল ১১৬ টাকা। দুই সপ্তাহেরও কম সময়ে প্রতি কেজিতে ৪ টাকা করে বেড়েছে। এদিকে বাজারে ভারতের দিল্লি সুপার ডাল বেচাকেনা হচ্ছে ১৩১ টাকা কেজি দরে, যা কিছুদিন আগেও ছিল ১২৯ টাকা। মাত্র কয়েকদিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে ২ টাকা।
মোটা মসুর ডাল এক সপ্তাহ আগের ৯৪ টাকা থেকে কেজিতে বেড়ে হয়েছে ১০০ টাকা। কেজিপ্রতি দাম বেড়েছে ৬ টাকা। এছাড়া সপ্তাহের ব্যবধানে ফাটি বা ভাঙা মুসর ডাল ৭২ টাকা থেকে বেড়ে ৭৫ টাকা, অ্যাংকর ডাল ৫৩ থেকে বেড়ে ৫৫ টাকা, বুটের ডাল ৭৮ থেকে ৮০ টাকা, ভাঙা বুটের ডাল ৭৬ থেকে ৭৮ টাকা, মুগডাল ১০২ থেকে ১০৮ টাকা, খেসারি ৭৬ থেকে ৭৯ টাকা এবং ডাব্লি কেজিতে ৫২ টাকা থেকে বেড়ে ৫৪ টাকায় বিক্রি হচ্ছে। তবে খেসারি ডালের দাম এক সপ্তাহ ধরে ৭৯ টাকায় অপরিবর্তিত।
নিতাইগঞ্জের ডাল ব্যবসায়ী সঞ্জু দাস জানান, এক সপ্তাহ ধরে ডালের বাজার কিছুটা চড়া। মোটা মসুরসহ প্রায় সব ধরনের ডালের দাম বেড়েছে। বাজারে সব ধরনের সবজির দাম বেশি থাকায় ডালের চাহিদা বেড়েছে। যে কারণে ডালের দামও কিছুটা বেড়েছে।