///

এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ নিষিদ্ধ

6 মিনিট পড়ুন

 

  • নিজস্ব প্রতিবেদক
  • ৯ এপ্রিল ২০২৫

 

messenger sharing button
twitter sharing button
whatsapp sharing button
print sharing button
copy sharing button
এসএসসি পরীক্ষাকেন্দ্রের ২০০ গজের মধ্যে প্রবেশ করা যাবে না

 

 

 

 

আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে এসএসসি ও এসএসসি (ভোকেশনাল), দাখিল ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষা। এ উপলক্ষ্যে পরীক্ষা কেন্দ্রগুলোর ২০০ গজের মধ্যে জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার থেকে ঢাকা মহানগরীর বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে অনুষ্ঠিত হবে। যেহেতু পরীক্ষাকেন্দ্রগুলোতে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নিশ্চিত করা প্রয়োজন, সেহেতু ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সের ২৮ ও ২৯ ধারায় অর্পিত ক্ষমতাবলে পরীক্ষাকেন্দ্রসমূহের ২০০ গজের মধ্যে পরীক্ষার্থী এবং পরীক্ষা সংশ্লিষ্ট ব্যক্তি ব্যতীত জনসাধারণের অনধিকার প্রবেশ সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হলো।

এই আদেশ বৃহস্পতিবার থেকে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার দিনগুলোতে পরীক্ষা চলাকালীন সময় পর্যন্ত বলবৎ থাকবে।

 

 

 

 

মতামত দিন

Your email address will not be published.