- নিজস্ব প্রতিবেদক
- ৪ মে ২০২৪

আসন্ন উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে শুরু হয়েছে মনোনীত প্রার্থীদের একাধিক মিটিং মিছিল তারি ধারাবাহিকতায় কেরানীগঞ্জ উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসাবে জনাব শাহীন আহমেদ ,আনারস মার্কায় নির্বাচনে অংশ গ্রহণ করেছেন। যার ফলে তার দলের কর্মী সমর্থকদের মাঝে শুরু হয়েছে নির্বাচনী প্রচারণা।
তার অংশ হিসাবে কেরানীগন্জ থানা অটোরিক্সা ও অটোটেম্পু পরিবহন মালিক সমিতি এর পক্ষ থেকে ৩ মে শুক্রবার বিকাল ৪টায় শুরু হয় শোডাউন। উল্লেখ্য যে কেরানীগঞ্জ দক্ষিণ উপজেলায় উপজেলা নির্বাচন তৃতীয় ধাপে ১৮ই মে শুরু হবে ।
