//

বাংলাদেশের জনগণের স্বাধীনভাবে ভোট দেওয়া নিশ্চিত করতে আবার আহ্বান জাতিসংঘের

8 মিনিট পড়ুন
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক
জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক ছবি: ব্রিফিংয়ের ভিডিও থেকে নেওয়া

 

কোনো ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আবার আহ্বান জানিয়েছে জাতিসংঘ।

গতকাল বুধবার জাতিসংঘ মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এ আহ্বান জানানো হয়।

ব্রিফিংয়ে একজন প্রশ্নকারী বলেন, আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচের প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে বিরোধী নেতা-কর্মী ও সমালোচকদের ওপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চলমান পদ্ধতিগত দমন–পীড়ন একটি অবাধ-সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানকে অসম্ভব করে তুলেছে। বাংলাদেশের জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে জাতিসংঘ মহাসচিব সুনির্দিষ্ট কী পদক্ষেপ নিতে যাচ্ছেন? ভয়েস অব আমেরিকার ইংরেজি সার্ভিসের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ পক্ষপাতদুষ্ট নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে।

জবাবে সংস্থাটির মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, এ নির্বাচনে কোনো পর্যবেক্ষক পাঠাবে না জাতিসংঘ। সুনির্দিষ্ট ম্যান্ডেট ছাড়া জাতিসংঘ নির্বাচন পর্যবেক্ষণ করে না। আর হিউম্যান রাইটস ওয়াচসহ অন্যান্য সংগঠনের প্রতিবেদন তাঁরা দেখেছেন।

স্টিফেন ডুজারিক বলেন, কোনো ধরনের হয়রানি ছাড়াই বাংলাদেশের জনগণ যাতে স্বাধীনভাবে ভোট দিতে পারেন, স্বাধীনভাবে তাঁদের মতামত প্রকাশ করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি তাঁরা আবার আহ্বান জানান।

মতামত দিন

Your email address will not be published.