//

নাটোরে সংসদ সদস্যের পেট্রলপাম্পে আগুনে পুড়ল ৩টি যাত্রীবাহী বাস

11 মিনিট পড়ুন

নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর পেট্রলপাম্পে রাখা তিনটি বাস আগুনে পুড়েছে। আজ সোমবার ভোরে বড়াইগ্রাম উপজেলার মহিষভাঙ্গা এলাকায় বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিউল আজম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি নাশকতা বলে মনে হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে পুলিশ মাঠে কাজ করছে।

আগুনে পুড়ছে বাস। নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী পেট্রলপাম্পে
আগুনে পুড়ছে বাস। নাটোরের বড়াইগ্রামের মহিষভাঙ্গা এলাকায় পাটোয়ারী পেট্রলপাম্পেছবি: সংগৃহীত

বড়াইগ্রাম থানার পুলিশ ও পেট্রলপাম্পে কর্মরত ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল রাতে সংসদ সদস্য সিদ্দিকুর রহমান পাটোয়ারীর মালিকানাধীন পাটোয়ারী পেট্রলপাম্পে বিভিন্ন কোম্পানির অন্তত ২০টি বাস রাখা হয়েছিল। এর মধ্যে জিএম পরিবহনের একটি বাস আজ ভোর সোয়া চারটার দিকে শ্রমিকেরা বের করে নিয়ে যান। এর পরপরই পেছনের দিকে রাখা জিএম পরিবহনের অন্য একটি বাস থেকে ধোঁয়া বের হতে দেখেন পাম্পের কর্মীরা। তাঁরা বাসটির কাছে পৌঁছানোর আগেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তখন তাঁরা বনপাড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের লোকজন আসার আগেই তিনটি বাস পুড়ে যায়।

আগুনে বাসগুলোর ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে
আগুনে বাসগুলোর ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছেছবি

 

পাটোয়ারী পেট্রলপাম্পের রাতের পালায় দায়িত্বে থাকা কর্মচারী নাজমুল হোসেন বলেন, ভোরে জিএম পরিবহনের একটি বাস বের করে নিয়ে যাওয়ার পরপরই একই কোম্পানির অন্য একটি বাসে আগুন দেখতে পাওয়া যায়। তখন তাঁরা ফায়ার সার্ভিসকে খবর দেওয়ার পাশাপাশি নিজেরাও আগুন নেভানোর চেষ্টা করেন। তবে ততক্ষণে তিনটি বাস পুড়ে যায়। বাসগুলোর ভেতরের অংশ সম্পূর্ণ পুড়ে গেছে। ইঞ্জিনেরও ক্ষতি হয়েছে।

মতামত দিন

Your email address will not be published.