//

তপশিল ঘোষণা সন্ধ্যা ৭টায়

6 মিনিট পড়ুন
  • জ্যেষ্ঠ প্রতিবেদক
  • ১৫ নভেম্বর ২০২৩

ফাইল ছবি

ফাইল ছবি

আজ সন্ধ্যা ৭টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বুধবার (১৫ নভেম্বর) সকাল ১০টায় তপশিল ঘোষণা উপলক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ইসি সচিব মো. জাহাংগীর আলম।

তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের জন্য বুধবার বিকেলে ২৬তম কমিশন সভা অনুষ্ঠিত হবে। এরপর সন্ধ্যা ৭টায় সব গণমাধ্যমে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করবেন সিইসি।

এ সময় তিনি বলেন, উপযুক্ত পরিবেশ আছে বলেই তপশিল দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল সোমবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ইসি সচিব মো. জাহাংগীর আলম বলেন, নভেম্বরের প্রথমার্ধে তপশিল ঘোষণা হবে। প্রথমার্ধের দিন যেহেতু সামনে আছে, তাই আপনারা অপেক্ষা করুন।

প্রসঙ্গত, আগামী জাতীয় সংসদ নির্বাচনের ভোটার সংখ্যা ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। আর ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ১০৩টি। ডিসেম্বরের শেষ থেকে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog