//

বিকেলে আরামবাগে আওয়ামী লীগের জনসভা 

9 মিনিট পড়ুন
  • জ্যেষ্ঠ প্রতিবেদক
  • ৪ নভেম্বর ২০২৩

 

 

 

বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীক।

মেট্রোরেলের আগারগাঁও থেকে মতিঝিল অংশের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই আওয়ামী লীগের আয়োজিত জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী ও দলীয় সভাপতি শেখ হাসিনা।

শনিবার (৪ নভেম্বর) রাজধানীর মতিঝিলের আরামবাগ মাঠে এই জনসভা অনুষ্ঠিত হবে।

বিকেল ৪টায় প্রধানমন্ত্রী সমাবেশে যোগ দেবেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

জানা গেছে, জনসভা ঘিরে ইতোমধ্যে আরামবাগ মাঠে নির্মাণ করা হয়েছে মঞ্চ। সমাবেশ সফল করতে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও থানা-ওয়ার্ডে বিশেষ বর্ধিত সভা করে প্রস্তুতি নিয়েছে আওয়ামী লীগ।

এদিকে আজ আগারগাঁও-মতিঝিল অংশের উদ্বোধনের পর আগামীকাল রোববার (৫ নভেম্বর) থেকে তিনটি স্টেশন দিয়ে শুরু হবে এ পথের বাণিজ্যিক যাত্রা। প্রাথমিকভাবে উত্তরা পর্যন্ত চলবে চার ঘণ্টা। দশ মিনিট পরপর আসবে ট্রেন। তিন মাসের মধ্যে বাকি স্টেশনগুলো চালু করে ভোর থেকে মধ্যরাতের পূর্ণ শিডিউলে চলবে মেট্রোরেল।

এর আগে গত বছরের ২৮ ডিসেম্বর উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের উদ্বোধন করেছিলেন শেখ হাসিনা।

পুরোপুরি চালু হলে উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

গত ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মতামত দিন

Your email address will not be published.

সমসাময়িক হতে Blog