//

অভিনেত্রী হিমুর রহস্যজনক মৃত্যুর ঘটনায় একজন গ্রেপ্তার

5 মিনিট পড়ুন

অভিনেত্রী হোমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় জড়িত থাকার অভিযোগে তার বন্ধু মোহাম্মদ জিয়াউদ্দিন রুফিকে গ্রেপ্তার করেছে র‍্যাব।

শুক্রবার দুপুরে র‌্যাব হেডকোয়ার্টার্সের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল-মঈন এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, গতকাল বিকেলে মারা যান হিমু। তাকে লক্ষ্মীপুরে সমাহিত করা হবে। শুক্রবার বাদ জুমা হিমুর মরদেহ নিয়ে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা হওয়ার কথা রয়েছে।

অভিনয়শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান বলেন, অভিনয়শিল্পী হুমায়রা হিমুর মরদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে। ময়নাতদন্ত শেষে চ্যানেল আই চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজার পর শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হবে। এরপর লক্ষ্মীপুরে মায়ের কবরের পাশে তাকে সমাহিত করা হবে।

মতামত দিন

Your email address will not be published.