//

পিস্তল-শর্টগান-রাইফেল ছিনতাই : ফখরুলসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা 

11 মিনিট পড়ুন
  • নিজস্ব প্রতিবেদক
  • ২ নভেম্বর ২০২৩
facebook sharing button
messenger sharing button
whatsapp sharing button
twitter sharing button

বামে মির্জা ফখরুল ইসলাম, মাঝে মির্জা আব্বাস এবং ডানে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

বামে মির্জা ফখরুল ইসলাম, মাঝে মির্জা আব্বাস এবং ডানে গয়েশ্বর চন্দ্র রায়। ছবি : সংগৃহীত

পিস্তল, শর্টগান ও রাইফেল ছিনতাই, ভাঙচুর ও হামলার ঘটনায় রাজধানীর পল্টন থানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৫৫ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। বৃহস্পতিবার (২ নভেম্বর) খিলগাঁও থানার উপপরিদর্শক মাহবুবুর রহমান মুন্সি বাদী হয়ে পল্টন থানায় এ মামলা করেন।

এ মামলার উল্লেখযোগ্য আসামিরা হলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

এ মামলার অভিযোগে বলা হয়, গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দসহ অনেক নেতৃবৃন্দ উপস্থিত হয়ে সরকার বিরোধী ও উস্কানিমূলক বক্তব্য প্রদান করেন। তারা পুলিশসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে হামলা করে মনোবল ভেঙ্গে দেওয়ার ইঙ্গিত দেয়। উসকানিমূলক বক্তব্যে প্ররোচিত ও উৎসাহিতরা প্রধান বিচারপতির বাসভবনে আক্রমণ করে। পুলিশ দুষ্কৃতিকারীদের ধাওয়া দিলে তারা কাকরাইল মোড়ের দিকে যায় এবং সেখানে থাকা পুলিশ সদস্যদের উপর ইট পাটকেল নিক্ষেপসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ করতে থাকে। এরপর নাইটিঙ্গেল মোড়েও বিএনপির নেতাকর্মীরা উপর ইট পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে আক্রমণ অব্যাহত রাখে। বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাইরাইল, নয়াপল্টন ও বিজয়নগর ত্রিমুখীভাবে ইট পাটকেলসহ বিভিন্ন দেশীয় অস্ত্র দিয়ে আক্রমণ অব্যাহত রাখে এবং বিজয়নগর হোটেলের নীচে থাকা মোটরসাইকেলসহ স্থাপনা ও রাস্তার বিভিন্ন স্থানে অগ্নিসংযোগ করে ভীতি সৃষ্টি করে। এতে কয়েকজন পুলিশ অফিসার ও ফোর্স আহত হয়। আসামিরা পুলিশের উপর আক্রমণ করে একটি পিস্তল, দুটি শর্টগান, একটি চায়না রাইফেল, একটি গ্যাসগান, গুলি ও সরকারি অন্যান্য মালামাল নিয়ে যায়।

মতামত দিন

Your email address will not be published.