///

পবিত্র হজের দুটি প্যাকেজের খরচ জানাল সরকার

6 মিনিট পড়ুন
এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ থাকছে
এবার সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ থাকছেছবি: ফাইল ছবি

আগামী বছরের পবিত্র হজ পালনের জন্য সরকারি ব্যবস্থাপনায় দুটি প্যাকেজ ঘোষণা করা হয়েছে।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে ‘হজ প্যাকেজ-২০২৪’ ঘোষণা করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক।

প্রতিমন্ত্রী বলেন, এবার সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা। আর নতুন করে চালু করা বিশেষ হজ প্যাকেজের মূল্য ধরা হয়েছে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

গত বছরের হজের জন্য সরকারিভাবে একটি প্যাকেজ ছিল, যার মূল্য ছিল ৬ লাখ ৭১ হাজার ২৯০ টাকা। এই হিসাবে এবার ৯২ হাজার ৪৫০ টাকা কমেছে।

এখন সরকারি এ প্যাকেজের সঙ্গে সামঞ্জস্য রেখে বেসরকারি মাধ্যমে হজে যাওয়ার প্যাকেজ ঘোষণা করবে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব)।

প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক বলেন, আগামী বছর বাংলাদেশ থেকে হজে যাওয়ার সুযোগ পাবেন (কোটা) ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যেতে পারবেন ১০ হাজার ১৯৮ জন। বাকি ১ লাখ ১৭ হাজার ব্যক্তি যাওয়ার সুযোগ পাবেন বেসরকারিভাবে।

মতামত দিন

Your email address will not be published.